শিরোনাম
◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত  ◈ চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০১৯, ০৬:৩৬ সকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০১৯, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিদেশীয় সিরিজ খেলতে আসছে ‘নিষিদ্ধ’ জিম্বাবুয়ে, দেখে নিন সূচী

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি দুদিন আগেই জানিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশে খেলতে আসবে জিম্বাবুয়ে। সে কথাই ফলেছে, ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামীকাল ঢাকায় আসছে জিম্বাবুয়ে। সিরিজের আরেকটি দল আফগানিস্তান। সিরিজটি হবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টি ফরম্যাটে। আমাদের সময়

আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৪ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে তিন জাতির এই সিরিজ। খেলাগুলো হবে ঢাকায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এই সিরিজের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। একমাত্র টেস্টটি ৫ থেকে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

ত্রিদেশীয় সিরিজের সময়সূচী:

১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ-জিম্বাবুয়ে (মিরপুর)

১৪ সেপ্টেম্বর: আফগানিস্তান-জিম্বাবুয়ে (মিরপুর)

১৫ সেপ্টেম্বর: বাংলাদেশ-আফগানিস্তান (মিরপুর)

১৮সেপ্টেম্বর: বাংলাদেশ-জিম্বাবুয়ে (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)

২০ সেপ্টেম্বর: আফগানিস্তান-জিম্বাবুয়ে (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)

২১ সেপ্টেম্বর: বাংলাদেশ-আফগানিস্তান (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)

২৪ সেপ্টেম্বর: ফাইনাল (মিরপুর)

টেস্ট শুরুর আগে ১ ও ২ সেপ্টেম্বর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। এ ছাড়া ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে ১১ সেপ্টেম্বর একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ ও জিম্বাবুয়ে।

প্রসঙ্গত, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে জিম্বাবুয়ের ক্রিকেট দলকে আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার করা হয়েছে। বিশ্বকাপ শেষে লন্ডনে আইসিসির এক বার্ষিক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

  • সর্বশেষ