শিরোনাম
◈ কক্সবাজার সমুদ্রসৈকতের ৩০০-৫০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের ◈ ‘কোনো চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে: এক স্বজন নারীকে সাঈদ খোকনের আশ্বাস ◈ মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে স্থগিত আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ উড্ডয়নের আগে চাকা থেকে ধোঁয়া, শাহজালালে ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট বাতিল ◈ এইচএসসির ফল বিপর্যয়, ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব ◈ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাড়ছে বাণিজ্য ঘাটতি ◈ দ্বিতীয় টে‌স্টের তৃতীয় দিন ভারত প‌ড়ে‌ছে আ‌রো বিপ‌দে ◈ অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ বিপিডিবির ◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিলের দাবিতে আইনি নোটিস, ১০ দিনের আলটিমেটাম ◈ জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াতে ইসলামী

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০১৯, ০৩:০৫ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০১৯, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে এনডিপি’র শোক প্রকাশ

আরিফা রাখি : ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।

বুধবার (৭ জুলাই) এক শোকবার্তায় নেতৃদ্বয় প্রয়াত সুষমা স্বরাজের আত্মার শান্তি কামনা করেন এবং শোকার্ত পরিবার ও ভারতের সাধারণ মানুষের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, সুষমা স্বরাজের মৃত্যুতে উপমহাদেশের রাজনীতিতে একজন প্রাজ্ঞ রাজনীতিবিদের জীবনাবসান হলো। তার মৃত্যুতে ভারতের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হবার নয়। তিনি বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উন্নয়নে সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে ছিটমহলসহ বিভিন্ন সমস্যা সমাধানে তার গুরুত্বপূর্ণ ও অবদান এই দেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।সম্পাদনা : মিঠুন, মুনশি

  • সর্বশেষ