শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ ◈ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে : রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০১৯, ০৪:২৬ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০১৯, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোকতাদির চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি

আসাদুজ্জামান সম্রাট : জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি গত রোববার বিকেলে তাঁর নিজ কার্যালয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। তিনি তিন দিন ধরে চিকিৎসা নিচ্ছেন। তাঁর শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। তবে ডাক্তারের পরামর্শে এখনও তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, মোকতাদির চৌধুরী ১৯৬৯ সালে ঢাকা কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭০ সালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দয়িত্ব পালন করেন।

১৯৭১ সালের মুজিব বাহিনীর অধীনে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলে পাকিস্তানী বাহিনীর গুলিতে তাঁর একটি পা আঘাতপ্রাপ্ত হয়।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে দুইবার সদস্য মনোনীত হন। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।

তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩(সদর-বিজয়নগর) আসন থেকে পরপর ৩ বার নির্বাচিত হয়েছেন ।
সম্পাদনা : আহসান/মুসবা

  • সর্বশেষ