শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০১৯, ০৯:২৭ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০১৯, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মতো মদিনার মসজিদে নববিতে বাংলায় বয়ান

নিউজ ডেস্ক : বাংলা ভাষার আরেকটি জয়ের পলক উন্মোচন হয়েছে। গত ৩০ জুলাই ২০১৯ প্রথম বারের মতো হাজিদের উদ্দেশ্যে মসজিদে নববিতে অভিজ্ঞ আলেম-ওলামাগণ বাংলা বয়ান করেছেন। বাংলায় বয়ানের ব্যবস্থা করায় মক্কা-মদিনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলেম-ওলামা ও শ্রোতারা আন্তরিক ধন্যবাদ জানান। জাগো নিউজ

সারাবিশ্ব থেকে মুমিন মুসলমান পবিত্র নগরী মক্কায় হজ উপলক্ষে আগমন করেন। হজসহ ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো নিয়ে মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে নামাজের আগে ও পরে ধারাবাহিকভাবে চলে আলোচনা।

এ বছরই প্রথম বাংলা ভাষা-ভাষীদের জন্য বাংলায় বয়ানের ব্যবস্থা করা হয়েছে। যাতে বাংলা ভাষা-ভাষীরা সুন্দরভাবে পবিত্র হজ ও ওমরা পালন করতে পারে। পাশাপাশি ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে পারে।

উল্লেখ্য যে, গত ৩০ জুলাই থেকে মসজিদে নববিতে প্রতিদিন নিয়মিত চলছে বাংলা বয়ান। যা হজ ও ওমরার জেয়ারতকারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ বয়ানের ব্যবস্থা গ্রহণ করায় বাংলা ভাষা-ভাষী অংশগ্রহণকারী মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সন্তোষ প্রকাশ করেন।

  • সর্বশেষ