শিরোনাম
◈ ভারতের সঙ্গে হওয়া ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, জানালেন চিফ হুইপ ◈ নতুন ঋণের নির্ভরতা কমছে, পুরনো ঋণ পরিশোধে সরকারের জোর (ভিডিও) ◈ মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ◈ ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতি বৃদ্ধাশ্রম খুলে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর সাড়ে ৬ বছরের কারাদণ্ড ◈ আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ আটক ২ ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু ◈ ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ ◈ ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০১৯, ১১:০৬ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০১৯, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলন্ত ট্রেনে ছিনতাইকারীর হাতে প্রাণ গেল মা-মেয়ের

নিউজ ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের মথুরা রোডে চলন্ত ট্রেনের ভেতর মা-মেয়েকে হত্যা করেছে ছিনতাইকারীরা। শনিবার (৩ আগস্ট) মথুরা রোড স্টেশনের কাছ থেকে রেললাইনে মা-মেয়ের মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ। জাগো নিউজ

পুলিশের দাবি, ট্রেন থেকে ছুঁড়ে ফেলার ঘটনা নয়, ছিনতাইকারীদের তাড়া করতে গিয়ে অন্য ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্গাপুরের রাঁচি কলোনিতে থাকতেন মীনা দেবী ও তার মেয়ে মনীষা কুমারী। মনীষাকে মেডিক্যাল কলেজে ভর্তি করানোর উদ্দেেশ্যে গতকাল ট্রেনে করে রাজস্থানের কোটাতে যাচ্ছিলেন তিনি। উত্তর প্রদেশের মথুরার কাছে ছিনতাইকারীদের কবলে পড়েন মা-মেয়ে।

ছিনতাইকারীরা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে গেলে বাধা দেন মা। ছিনতাইকারীরা তাকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয়। মাকে বাঁচাতে গিয়ে ট্রেন থেকে ঝাঁপ দেন মেয়ে মনীষাও। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতে না দেয়ার অভিযোগ উঠেছে রেল কর্মকর্তাদের বিরুদ্ধে।

/এএস

  • সর্বশেষ