শিরোনাম
◈ রোমাঞ্চকর জ‌য়ে মৌসুম শুরু রিয়াল মা‌দ্রিদের  ◈ আ‌মে‌রিকার সেনা সদস‌্য‌কে আটক বা হত্যা কর‌লে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের ঘোষণা ◈ কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট ইংল্যান্ডের ফুটবলে নাম লেখালেন ◈ ভারতে ব্রা‌জি‌লের ম্যাচ বয়কটের ডাক বাইচুংয়ের, পালটা কী জবাব ব্রাজিলের ফুটবল কর্তার? ◈ বিদেশে উচ্চশিক্ষায় এসএসসির রেজাল্টের গুরুত্ব কতটা?  ◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০১৯, ১২:০৩ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০১৯, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়লা আবর্জনা ফেলায় সৌন্দর্য হারাচ্ছে মহাসড়ক

বেলাল হোসেন: সাভারে ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন সড়কের পাশে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। দুর্গন্ধে চরম বিপাকে পড়ছেন যাত্রী, চালক, পথচারী ও স্থানীয়রা। সৌন্দর্য হারাচ্ছে সড়ক। সঙ্কট সমাধানে নির্ধারিত স্থানে ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি স্থানীয়দের। ইনডিপেডেন্ট টিভি

সাভারের হেমায়েতপুরে, ঢাকা-আরিচা মহাসড়কের আশপাশের আবাসিক এলাকাগুলো থেকে, ময়লা-আবর্জনা এনে নিয়মিত ফেলা হয় এই মহাসড়কের পাশে।

একই অবস্থা সিএন্ডবি ধামরাইয়ের বাটা গেট, নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এবং টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়া ব্রিজ, টঙ্গাবাড়িসহ অনেক স্থানে ময়লার ভাগাড়। দুর্গন্ধে কাছেই যাওয়া যায় না।

সড়ক বিভাগের কর্মকর্তারা জানান, যেখানে সেখানে বর্জ্য ফেলা ঠেকাতে নগর প্রশাসনগুলোকে সতর্ক করা হয়েছে।
সংকট সমাধানে জনসচেতনতার ওপর জোর দিচ্ছেন পৌর মেয়র।

স্থানীয়রা বলছেন, নির্ধারিত স্থানে ডাম্পিং স্টেশন নির্মাণ করা হলেই সড়ক মহাসড়কের পাশে ময়লা ফেলা বন্ধ হবে। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়