শিরোনাম
◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৯, ১২:১৩ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০১৯, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ফিটনেসবিহীন ৪ লাখ ৭৯ হাজার যানবাহন চলাচল করছে

ডেস্ক রিপোর্ট : সারা দেশে ফিটনেস সার্টিফিকেট ছাড়াই ৪ লাখ ৭৯ হাজার ৩২০টি যানবাহন চলাচল করছে উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)।এই যানবাহনগুলির নিবন্ধন থাকলেও সেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে।গত ২৪ জুন হাইকোর্টের দেয়া আদেশের প্রেক্ষিতে বিআরটিএর আইনজীবী অ্যাডভোকেট রাফিউল ইসলাম মঙ্গলবার এ প্রতিবেদন জমা দিয়েছেন। ডেইলী স্টার

বিআরটিএ’র প্রতিবেদন অনুসারে, এই যানবাহনগুলির মধ্যে রয়েছে ঢাকা বিভাগে ২ লাখ ৬১ হাজার ১১৩টি, চট্টগ্রাম বিভাগে ১ লাখ ১৯ হাজার ৫৮৮টি, রাজশাহী বিভাগে ২৬ হাজার ২৪০টি, রংপুর বিভাগে ৬ হাজার ৫৮৮টি, খুলনা বিভাগে ১৫ হাজার ৬৬৮টি, সিলেট বিভাগে ৪৪ হাজার ৮০৫টি এবং বরিশাল বিভাগে ৫ হাজার ৩৩৮টি।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কে এম হাবিবুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ শুনানি শেষে এ বিষয়ে আদেশ দেবেন।

  • সর্বশেষ