শিরোনাম
◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৯, ০৫:৫৩ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০১৯, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট ২৯ জুলাই থেকে,ফিরতি ৫ আগস্ট জানালেন রেলপথমন্ত্রী

সমীরণ রায়: ঈদ-উল আজহা উপলক্ষে রেলের অগ্রিম টিকিট ২৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত বিক্রি করা হবে। আর ফিরতি টিকিট বিক্রি ৫ আগস্ট শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত চলবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

মঙ্গলবার রাজধানীর রেলভবনে আসন্ন ঈদ-উল আজহা উপলক্ষে রেলওয়ের প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ১২ আগস্ট ঈদ ধরে রেলওয়ের কর্মপরিকল্পনা সাজানো হয়েছে। সেই হিসেবে ৭ আগস্টের টিকিট ২৯ জুলাই, ৮ আগস্টের টিকিট ৩০ জুলাই, ৯ আগস্টের টিকিট ৩১ জুলাই, ১০ আগস্টের টিকিট ১ আগস্ট এবং ১১ আগস্টের টিকিট ২ আগস্ট সংগ্রহ করবেন যাত্রীরা। আর ঈদ শেষে ফিরতে ৫ আগস্টের টিকিট ১৪ আগস্ট, ৬ আগস্টের টিকিট ১৫ আগস্ট, ৭ আগস্টের টিকিট ১৬ আগস্ট, ৮ আগস্টের টিকিট ১৭ আগস্ট ও ৯ আগস্টের টিকিট ১৮ আগস্ট সংগ্রহ করা যাবে।

রেলমন্ত্রী বলেন, গতবারের মতো এবারও পাঁচটি স্থান থেকে রেলের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদ উদযাপন উপলক্ষে ঘরমুখো যাত্রীদের অগ্রিম টিকিট কমলাপুর স্টেশন (ঢাকা স্টেশন), বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন থেকে বিক্রি হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এক নাগাড়ে টিকিট বিক্রি চলবে। এছাড়া মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি হবে সকাল ৬টা থেকে।

রেলমন্ত্রী জানান, টিকিটের ৫০ শতাংশ কাউন্টার থেকে এবং বাকি ৫০ শতাংশ মোবাইল অ্যাপস ও অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। ঢাকা থেকে ছেড়ে যাওয়া চারটি বিশেষ ট্রেনের টিকিটও কাউন্টার থেকে বিক্রি করা হবে।

ঈদ-উল ফিতরের আগে মোবাইল অ্যাপসের মাধ্যমে টিকিট সংগ্রহে যাত্রীদের ভোগান্তি হয়েছে। এবারের ঈদের আগে টিকিট সংগ্রহে এমন হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘সিএনএসবিডি তাদের সক্ষমতা আগের চেয়ে বাড়িয়েছে। বিষয়টি নিয়ে গত ঈদের পরে আমরা তাদের সঙ্গে বসেছিলাম। তারা আমাকে জানিয়েছে, অ্যাপসের মাধ্যমে টিকিট বিক্রির সক্ষমতা বাড়িয়েছে। ঈদ-উল ফিতরের সময় প্রতি মিনিটে তাদের সার্ভার ১৫ হাজার হিট নিতে পারতো। এবার প্রতি মিনিটে এক লাখ হিট নিতে পারবে। বিষয়টি পর্যবেক্ষণে আমরা কমিটি করে দিয়েছি, সে কমিটি বৃহস্পতিবার প্রতিবেদন দেবে। গত ঈদের মতো এই ঈদে কোটার বাইরে কেউ টিকিট নিতে পারবেন না বলেও জানিয়েছেন রেলপথমন্ত্রী।

সম্পাদনা: ইসমাইল ইমু/অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়