শিরোনাম
◈ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই ◈ গণপরিবহনে নতুন ভাবনা, ঢাকায় আসছে ট্রাম সার্ভিস ◈ দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ: কোন রুটে কত বাড়ল জানুন ◈ জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন  ◈ নাইজেরিয়ায় ২০২২ সালে অপহরণ ও হত্যার শিকার দুই সেনা সদস্যের দেহাবশেষ চার বছর পর উদ্ধার ◈ জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত ◈ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, জঙ্গি হামলা নিয়ে ভয়ের কারণ নেই: সিটিটিসি যুগ্ম কমিশনার ◈ যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক: শান্তি আলোচনায় বারবার আশার আলো, কিন্তু শেষ পর্যন্ত অনিশ্চয়তার ঘনঘটা ◈ মেধানির্ভর আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৯, ০৮:২২ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০১৯, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হংকং-এ গণতন্ত্রকামী জনতাকে ঠেকাতে পুলিশের পাশাপাশি মুখোশধারী বাহিনী (ভিডিও)

সালেহ্ বিপ্লব : কয়েক সপ্তাহ আগে এ আন্দোলন শুরু হয়েছিলো হংকং-কে প্রত্যার্পনের সিদ্ধান্তের প্রতিবাদে। আন্দোলন চলতে চলেতে তার সঙ্গে যুক্ত হয় গণতন্ত্র ও অন্য কয়েকটি ইস্যু। কয়েক সপ্তাহের ব্যবধানে এটি পরিণত হয়েছে গণতন্ত্রের  আন্দোলনে। আজও রাস্তায় নেমেছেন গণতন্ত্রকামীরা। এ আন্দোলনে পুলিশের কোনো নিষেধ ছিলো না। তবে কর্তৃপক্ষ রাস্তায় লাইন টেনে দিয়েছিলো, এ লাইন পার না হওয়ার নির্দেশনা জারি করেছিলো। কিন্তু প্রতিবাদী জনতা সেই লাইন পার হয়ে কেন্দ্রীয় সরকারের দপ্তরে যাওয়ার চেষ্টা করে। ভবন লক্ষ্য করে ডিম ও বিভিন্ন জিনিসপত্র ছোঁড়ে।  বিবিসি

বিক্ষোভকারিদের ছত্রভঙ্গ করতে পুলিশএক পর্যায়ে টিয়ার গ্যাস ছুঁড়ে। তাতেও কাজ না হওয়ায় রাবার বুলেট ছুঁড়ে বিক্ষোভকারিদের হটিয়ে দেয় রায়ট পুলিশ।

এদিকে একটি মেট্রো স্টেশনে মুখোশধারী কিছু লোক ট্রেন আটকে যাত্রিদের মারপিট করেছে। টুইটারে একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একজন যাত্রী জোড়হাতে হামলাকারিদের কাছে ক্ষমা চাইছেন। এরই মধ্যে দূর থেকে ছুটে এসে এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। স্টেশনে আহতদের মধ্যে ৭ জনকে হাসপাতালে নেয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

আয়োজকরা বলছেন, বিক্ষোভে সামিল হয়েছে ৪ লাখ ৩০ হাজার মানুষ। আর পুলিশের হিসেবে সেটি ১ লাখ ৩৮ হাজার।

https://twitter.com/anti_elab

  • সর্বশেষ
  • জনপ্রিয়