শিরোনাম
◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী ◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার ◈ জুলাইয়ে চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ চীনা বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ, ১৫ দিনেই মিলবে ব্যবসার লাইসেন্স

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯, ০২:৩৯ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০১৯, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদকসম্রাট এল চ্যাপোকে আমৃত্যু কারাদণ্ড ও ১ হাজার ২৬০ কোটি ডলার জরিমানা

আসিফুজ্জামান পৃথিল : কুখ্যাত মেক্সিকান মাদক সম্রাট জ্যাকুলিন ‘এল চ্যাপো’ গুজম্যানকে আমৃত্যু কারাদণ্ড ও ১ হাজার ২৬০ কোটি ডলার জরিমানা করেছে একটি মার্কিন আদালত। এছাড়াও তাকে অতিরিক্ত আরো ৩০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এটি ইতিহাসের বৃহত্তম জরিমানা। সিএনএন, বিবিসি।

৬২ বছর বয়সী এল চ্যাপো ১০টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। এর মধ্যে রয়েছে মাদক চোরাচালান ও অর্থ চোরাচালানের মতো অভিযোগ। গত ফেব্রুয়ারিতে নিউইর্কের ফেডারেল আদালতে এল চ্যাপোর বিচার শুরু হয়। ২০১৬ সালে এল চ্যাপো একটি সুরঙ্গ ব্যবহার করে মেক্সিকান কারাগার থেকে পালান। পরে তাকে আবারও গ্রেপ্তার করে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়। এল চ্যাপো সিনাওলা কার্টেলের সাবেক প্রধান।এই কার্টেলটি যুক্তরাষ্ট্রে মাদকের সর্ববৃহৎ সরবরহকারী। বিচার চলাকালে সাক্ষীরা জানিয়েছিলো, কার্টেলের শত্রুদের উপর বড় ধরণের নির্যাতনও চালাতো এল চ্যাপো।

এল চ্যাপোকে দেওয়া জরিমানা ক্ষতিপূরণ হিসেবে নির্ধারণ করা হয়েছে। মামলার রায়ের পর এই মাদক সম্রাট জানিয়েছেন, তিনি ন্যায়বিচার পাননি। রায়ের আগে আদালতের সামনে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় এল চ্যাপোকে। কিন্তু সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়