শিরোনাম
◈ টানা বৃষ্টিতে নিউ মার্কেটে জলাবদ্ধতা, বন্ধ সব দোকান ◈ ভ্যানে ট্রাকের ধাক্কা, একই পরিবারের মা-দুই সন্তানসহ নিহত ৪ ◈ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা ◈ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১১ জেলায় বিজিবি মোতায়েন ◈ ড্যাপ বাস্তবায়নে রাজউক চেয়ারম্যান ও দুই সচিবকে আইনি নোটিশ ◈ প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সুখবর, বাড়ছে এককালীন ও মাসিক ভাতা ◈ দুই দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব নয়, ফিরলেই গ্রেপ্তার: চিফ প্রসিকিউটর ◈ সাবেক স্পিকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সংসদের আজকের কার্যক্রম স্থগিত ◈ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ ◈ মুজিববর্ষে ৯৮২ কোটি টাকা ব্যয় করেছে তৎকালীন সরকার: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৯, ০৬:৩২ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০১৯, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫০ বছর ধরে ‘আল্লাহ’ লেখা কাগজ সংরক্ষণই যার কাজ

ডেস্ক রিপোর্ট  : জর্ডানের বৃদ্ধ মুহাম্মাদ সালিম আল ইয়াসরা। দীর্ঘ ৫০ বছর ধরে মহান আল্লাহর নাম ‘اَللهُ; আল্লাহু’ লেখা যে কোনো কাগজই সংরক্ষণ করছেন তিনি। পাশাপাশি কুরআনের খেদমতও করছেন। নিজেকে এ কাজেই নিয়োজিত রেখেছেন ‘আবু জাকারিয়া’ নামে সমধিক পরিচিত এ বৃদ্ধ।

বৃদ্ধ আবু জাকারিয়া পবিত্র কুরআনুল কারিমের পুরনো কিংবা ছেড়া কপিগুলো সংগ্রহ করে তা পুনঃবাঁধাইয়ের মাধ্যমে মানুষের পড়ার উপযোগী করে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে তা বিতরণ করছেন।

২০১৮ সালে তিনি জর্ডানের বিভিন্ন শহরপল্লী থেকে কুরআনুল কারিমের পুরনো ৫০০ পাণ্ডুলিপি সংগ্রহ করেন। সেগুলো ঠিক করে তিনি আফ্রিকার দেশ উগান্ডায় প্রেরণ করে তা বিতরণ করিয়েছেন।

৫০ বছর আগে (সত্তরের দশকে) মুহাম্মাদ সালিম আল-ইয়াসরা প্রতিজ্ঞা করেছেন, ‘আল্লাহ’ লেখা যে কোনো কাগজ সংরক্ষণ করে শরিয়ত মোতাবেক তা সংরক্ষণ ও হেফাজতের ব্যবস্থা করবেন। সেই থেকে এ কাজে তার পথচলা।

বর্তমানে তার কাছে রয়েছে পবিত্র কুরআনুল কারিমের পুরনো ২ হাজার পাণ্ডুলিপি। যেগুলো তিনি সংগ্রহ করে নতুন করে বাঁধাই করেছেন। আর তা আফ্রিকার বিভিন্ন দেশে পাঠানোর চেষ্টা করছেন।

আল্লাহ তাআলা ‘আবু জাকারিয়া’ খ্যাত বৃদ্ধ মুহাম্মাদ সালিম আল-ইয়াসরার এ কাজকে কবুল করুন। আমিন।

উৎসঃ জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়