শিরোনাম
◈ বিসিবির নতুন টুর্নামেন্টের ছয় দলের কোচ কারা হ‌লেন ◈ অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল ◈ কীভাবে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ ◈ ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪২ ◈ হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ছাড়াল ১১০০ ◈ গোয়েন্দা প্রতিবেদনে সাম্প্রতিক ঘটনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য! ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিন, সরকারি চাকরিজীবীদের ৫ দিনের ছুটি, কবে কোন দিন পূজা ◈ ১৩ প্রকল্পে একনেকের অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৯, ০২:২৮ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০১৯, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাণের অলটাইম বনের ভেতর মিলল বিষাক্ত সাপ!(ভিডিও)

নিউজ ডেস্ক : হবিগঞ্জে প্রাণের বেকারি ব্র্যান্ড অলটাইম চকো ভেনিলা বনের ভেতর মিলল বিষাক্ত সাপ। বন কিনে খেতে গিয়ে জ্ঞান হারালেন শহরের সৈয়দ ফরিদ মিয়া নামে এক ক্রেতা। এঘটনাটি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আতংক।

সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ‘হবিগঞ্জ এন্ড্রাস্টিয়াল পার্ক’ এর (প্রাণ আরএফএল) জেনারেল ম্যানেজার হাসান মনজুরুল হক বলেন, একটি প্যাকেটজাত পণ্যে কিভাবে জীবন্ত সাপ থাকতে পারে এটি আমার সন্দেহ হচ্ছে। আমি মনে করি কোম্পানীর মানসম্মান ক্ষুন্ন করার জন্য কেউ এ কাজটি করেছে। তবে প্রাণের হেড অফিস থেকে লোক পাঠানো হয়েছে বিষয়টি তদন্ত করার জন্য।

এর আগে গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকার বাসিন্দা ও বাইপাস সড়কের ব্যবসায়ী সৈয়দ ফরিদ মিয়ার কাছ থেকে জানা যায়- প্রাণের অলটাইম চকো ভেনিলা বনের ভেতর থেকে একটি ছোট বিষাক্ত সাপ বেড়িয়েছে। যা দেখে যে কেউ আতংকিত হওয়ার মতো। সাপের ছোবল খেলে হয়তো মৃত্যুও হতে পারতো। আর এমন একটি স্পর্শকাতর বিষয়কে যেন তোয়াক্কাই করছে না প্রাণ কর্তৃপক্ষ।

শহরের বাইপাস সড়কের পাশে পঙ্খিরাজ স্টোর থেকে দুটি বন ক্রয় করেন সৈয়দ ফরিদ মিয়া নামে আরেক ব্যবসায়ী। এসময় ওই দোকানে বসেই তিনি ও তার অপর এক বন্ধু মিলে বনগুলো খাওয়া শুরু করেন। হঠাৎ তার কামড়ের সাথে বনের ভেতর থেকে সাপ প্রজাতির একটি বিষাক্ত প্রাণী বেড়িয়ে আসে। পরক্ষণে তিনি বমি করে জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। সৈয়দ ফরিদ মিয়া আরো জানান- বর্তমানেও তার কাছে সাপসহ বনটি সংরক্ষিত আছে।

  • সর্বশেষ