শিরোনাম
◈ গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর চিঠি ◈ টিসিবির পণ্য কিনতে এসে দেয়ালচাপায় দুইজনের মৃত্যু ◈ আরও ৩ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ভর্তি ৫১২ ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশের বাজারেও ভরিতে কমল ২,২১৬ টাকা ◈ স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, প্রতিমন্ত্রীর মন্তব্যে বদলে গেল শিক্ষা বিভাগের সিদ্ধান্ত ◈ জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও, ভাঙচুরের অভিযোগ ◈ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদান নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান ◈ আগুনে পুড়ে দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশির মৃত্যু  ◈ রাষ্ট্রপতি নির্বাচন সামনে: দিনক্ষণ চূড়ান্ত হয়নি, প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি

প্রকাশিত : ১৫ জুলাই, ২০১৯, ০২:৪৭ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০১৯, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালীয়ান ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ বাংলাদেশীক আটক

ইসমাইল হোসেন স্বপন. ইতালী প্রতিনিধি: ইতালীর সিসিলী দ্বীপের রাজধানী পালেরমোতে এক ইতালীয়ান ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করেছে ইতালীয়ান পুলিশ। নির্যাতিতা ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অপরাধীরের শনাক্ত করতে মাঠে নামে ইতালীয়ান পুলিশ। নির্যাতিতার নির্দেশনা অনুযায়ী ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ এবং আশেপাশের বিভিন্ন বাসা ও দোকানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে পুলিশ। অপরাধী শনাক্তের পরই নিজ বাসস্থান থেকে সাগর দেব (২১)ও ফেরদৌস খান (১৯) নামের দুই বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় গত ৪ জুলাই ভোর রাতে শহরের কিছু পাবে বন্ধুবান্ধবদের সাথে সময় কাটিয়ে বাসায় ফিরছিলেন ওই ছাত্রী। কিন্ত অনেক আগে থেকেই উৎপেতে নজর রাখছিলো দুই ধর্ষণ করি। তারা মেয়েটিকে কিছু বুঝতে না দিয়ে রাস্তার উল্টো পাশ থেকে তার পিছু নেয় , মেয়েটি তার বাসার কাছাকাছি এসে পৌঁছালে অপরাধীরা পেছেন থেকে মেয়েটির ওপর হঠাৎ ঝাপিয়ে পরে এবং তার হাত মুখ আটকে একটি নির্জন জায়গায় নিয়ে তার ওপর পাষণ্ড ও বর্বর নির্যাতন চালায়। তার পর সেখান থেকে তারা পালিয়ে যায়।

পুলিশ নির্যাতিতা ছাত্রীর ঘটনার দিনের পরিহিত কাপড় ও নির্যাতনকারীদের কাপড় এবং তাদের মোঠোফোন ঘটনার আলামত হিসেবে জব্দ করেছে। পুলিশ জানায় ধর্ষণকারীরা শুধু শারীরিক নির্যাতন করে ক্ষান্ত হয়নি তারা ধর্ষণের ভিডিও তাদের ফোনে ধারণ করে রেখেছিলো । পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধীরা তাদের অপরাধ স্বীকার করে। পুলিশ হেফাজতে থাকা দুই আসামি অন্য কোন অপরাধের সাথে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশের তদন্তকারী দল। সম্পাদনা: সুতীর্থ বড়াল

  • সর্বশেষ
  • জনপ্রিয়