শিরোনাম
◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ১২:২৯ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলের পুংলি রেল সেতুতে ২মাস ঘণ্টায় ১০ কি.মি. গতিবেগে ট্রেন চলাচলের সিদ্ধান্ত

মাজহারুল ইসলাম : শুক্রবার সকাল থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পুংলি রেল সেতুর উত্তর পাশের দেবে যাওয়া অ্যাপ্রাচ অংশ মেরামতের কাজ শুরু করা হয়েছে। গত কয়েক দিনের ভারি বর্ষণে সেতুর ওই আ্যপ্রোচ অংশ দেবে যায়। আগামী ৬০ দিন দুর্ঘটনা এড়াতে পুংলি রেল সেতুর ওপর দিয়ে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের সিদ্ধান্ত কর্তৃপক্ষের।
রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জান যায়, পুংলি রেল সেতুর অ্যাপ্রাচ অংশ ঝুঁকিপূর্ণ হওয়ায় গত একমাস ধরে সংস্কার কাজ চলছে। এর মধ্যে গত কয়েক দিনের বর্ষণে সেতুর অ্যাপ্রোচ অংশ দেবে যায়। ফলে এ সেতুটি দিয়ে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

এ ব্যপারে বঙ্গবন্ধু সেতুর (পূবর্) রেলস্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, ভারি বর্ষণের ফলে সেতুর নিচের মাটি সরে যায়। তাই সাবধানতার জন্য এ সেতুর ওপর দিয়ে ১০ কিলোমিটার গতিতে রেল পারাপারের নির্দেশ দেয়া হয়।
জানা যায়, ২০১৭ সালে ২০আগস্ট এ সেতুর দক্ষিণ পাশে অ্যাপ্রোচ অংশে ৩০ মিটার ধসে যায়। এ সময় স্থানীয়দের সতর্কতা ও তৎপরতায় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। এপর সংস্কার কাজ শেষে প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু হয়।

  • সর্বশেষ