শিরোনাম
◈ বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ◈ সরকারের এক মাসে ব্যাপক অর্জন, তবে সমালোচনাও আছে ◈ কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ম‌হেন্দ্র সিং ধোনিকে ভারতের কোচ হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর! ◈ যে পাঁচটি জিনিস ব‌লে দে‌বে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে ◈ সড়কের বেহাল দশায় ম্লান হতে পারে ঈদ আনন্দ ◈ পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও রাস্তায় নেই দীর্ঘস্থায়ী যানজট ◈ ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ◈ ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয় ◈ জামাই শা‌হিন আ‌ফ্রিদি‌কে কেনো অধিনায়ক করা হলো, ক্ষেপে গে‌লেন শা‌হিদ আফ্রিদি 

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ০২:৪০ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়া-চীন দ্বিপাক্ষিক বাণিজ্য ১০ হাজার কোটি ডলারে উন্নীত

নূর মাজিদ : টানা দশ বছর ধরে মালয়েশিয়ার সর্ববৃহৎ বৈদেশিক বাণিজ্য সহযোগী হিসেবে নিজ অবস্থান ধরে রেখেছে চীন। এর মধ্যে দিয়ে দেশদুটির আমদানি-রপ্তানি বাণিজ্যের পরিমাণ ১০ হাজার কোটি ডলারে পরিণত হয়েছে। সূত্র : বেল্টঅ্যান্ডরোড নিউজ এজেন্সি।

এই উপলক্ষ্যে গত বুধবার বিশেষ বাণী দিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বাই তিয়ান। তিনি জানান, মালয়েশিয়ার উৎপাদন শিল্পে চীনের সরাসরি বিনিয়োগ প্রবাহ (এফডিআই) গত পাঁচবছরে আটগুণ বেড়েছে। এর মাধ্যমে টানা তিন বছর ধরে দেশটির শীর্ষ এফডিআই উৎসেও পরিণত হয়েছে চীন।

বাই তিয়ান আরো বলেন, ‘চীনের বিআরআই প্রকল্পে শুরু থেকেই সমর্থনদানকারী দেশ মালয়েশিয়া। একইসঙ্গে, দেশটি এই প্রকল্প থেকে সুফল লাভের তালিকাতেও প্রথমস্থানে রয়েছে। বিআরআই এর অধীনে চীন এবং মালয়েশিয়া নানা ক্ষেত্রে নিজেদের মাঝে সহযোগিতার পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে।’

২০১৮ সালের শেষ নাগাদ চীনা কোম্পানিগুলো মালয়েশিয়ার ম্যানুফ্যাকচারিং খাতের প্রায় ৪২২টি প্রকল্পে বিনিয়োগ করেছে। এর মাধ্যমে দেশটিতে প্রায় ৭৩ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

এসময় তিনি আশা প্রকাশ করেন, সময়ের সাথে সাথে দুই দেশের মাঝে বন্ধন আরো মজবুত হবে। এবং বিআরআই’য়ের আওতাউ দুই দেশের মাঝে সহযোগিতা দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবে। এটা উদ্যোগ উভয় দেশের মাঝে শান্তি, সমৃদ্ধি এবং পরিবেশ সম্মত উন্নয়ন, উদ্ভাবনা এবং দুই সংস্কৃতির মিলনের মহাসড়কে পরিণত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়