শিরোনাম
◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ১১:১১ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে বাল্য বিয়ের আয়োজন, ২ ব্যক্তির দণ্ড

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে বরের খালু ও কনের নানাকে ৬ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বিরল উপজেলার নির্বাহী অফিসার এবিএম রওশন কবীর।

দণ্ডপ্রাপ্তরা হলো, বিরল পৌর এলাকার শংকরপুর বালাপুকুর গ্রামের বর মোসাদ্দেক হোসেন (২০) এর খালু জমিল উদ্দীন (৪৮) এবং সদর ইউপি’র পুরিয়া গ্রামের কনের নানা নুর জামাল (৪৬)। বরের খালু জমিল উদ্দীন একই গ্রামের আহম্মদ আলীর ছেলে। দণ্ডপ্রাপ্তদের জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।

জানাগেছে, গত শুক্রবার দুপুরে বিরল উপজেলার পুরিয়া গ্রামে মৃত আছিম উদ্দীনের পুত্র নুর জামাল তাঁর বাড়ীতে পার্শ্ববর্তী রানীপুকুর ইউপি’র মির্জাপুর গ্রামের জামাতা আমিনুল ইসলামের স্কুল পড়–য়া কন্যা মনিরা খাতুন (১৫) (নুর জামালের নাতনী) এর বিয়ে আয়োজন করে। এ সংবাদ পেয়ে বিরল উপজেলা নির্বাহী অফিসার এবিএম রওশন কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুরিয়া গ্রাম থেকে কনের নানা নুর জামালকে এবং শংকপুর বালাপুকুর গ্রাম থেকে বরের খালু জমিল উদ্দীনকে বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে পৃথক পৃথকভাবে ৬ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান পূর্বক বিরল থানা পুলিশের নিকট সোপর্দ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়