শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৮:১৭ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবে ইইউ

ডেস্ক রিপোর্ট : ইউরোপের দেশগুলোতে বসবাসরত ৯০ হাজার অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এজন্য দুই বছর আগে বাংলাদেশ ও ইইউ-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ফেরত পাঠানোর এই পদ্ধতিটির নাম স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)। বাংলাদেশ জার্নাল

বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, নাগরিকদের ফেরত নিতে তারা প্রস্তুত। কিন্তু সংশ্লিষ্ট দেশগুলো আইনি প্রক্রিয়া শেষ করতে না পারায় বাংলাদেশিদের ফেরত পাঠাতে পারছে না। তবে ইউরোপে অবস্থানকারী বাংলাদেশিদের সংখ্যা নিয়েও আপত্তি রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত মাত্র ১৯০ জন বাংলাদেশিকে এসওপির আওতায় ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ১৬০ জন জার্মানি থেকে। বাকিরা গ্রিস ও অস্ট্রিয়ার। ইউরোপে অবস্থানকারী অবৈধ বাংলাদেশিদের সংখ্যা নিয়ে খোরশেদ আলম খাস্তগীর বলেন, ঠিক কত সংখ্যক বাংলাদেশি ইউরোপে অবৈধভাবে বসবাস করছেন তার সঠিক হিসাব নেই। দেশগুলো একেক সময় একেক তথ্য জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়