শিরোনাম
◈ যে জুলাই সনদে বিএনপি সই করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী ◈ ৩০০ প্লাস্টিকের ড্রাম দিয়ে অবিশ্বাস্যভাবে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার!(ভিডিও) ◈ নতুন শ্রমবাজারে নজর, বিদেশে লবিস্ট নিয়োগের পরিকল্পনা প্রধানমন্ত্রীর ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দারুন চাপে মধ্যবিত্ত, খরচ কমিয়ে চলছে না জীবন ◈ আবা‌রো লিভারপুলকে হারিয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সেমিফাইনালে পিএসজি ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১৪ জন নিহত ◈ মানবতাবিরোধী অপরাধ মামলায় নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি অর্ধেকে নেমে গেছে, আটকে আছে বহু চালান ◈ যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পরিকল্পনা

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৩:৩১ রাত
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বলিউডের অভিনেতা গোবিন্দের চলচ্চিত্রে অভিনয় করছেন বাংলাদেশি চিত্রনায়িকা শিমলা

আবু সুফিয়ান : বলিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক গোবিন্দের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের পরবর্তী চলচ্চিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা শামসুন নাহার শিমলা। গত বুধবার মুম্বাই থেকে এ তথ্য নিশ্চিত করেছেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত এ চিত্রনায়িকা।

এর আগে গোবিন্দের বিপরীতে ‘সমাধি’ নামে কলকাতার বাংলা একটি চলচ্চিত্রে অভিনয় করেন শিমলা। শিমলার নতুন চলচ্চিত্রটি নির্মাণ হবে হিন্দি ভাষায়, ছবিটি গোবিন্দ প্রযোজনা করলেও তিনি অভিনয় করবেন কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। চলচ্চিত্রটির চিত্রনাট্যের কাজ এগিয়ে চলেছে। এর আগে অল্প বাজেটের দুয়েকটি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করলেও বলিউডে এটিই হবে তার ক্যারিয়ারের বিগ বাজেটের চলচ্চিত্র।

“গোবিন্দদা’র সঙ্গে আগেও কাজ করেছি আমি। আমাদের আগের ছবিটি ফ্লপ হয়েছিল সেকারণে হিন্দি চলচ্চিত্রটি নিয়ে ভালোভাবে পরিকল্পনা করছি। উনার সঙ্গে আমার কথাবার্তা চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিকঠাক করে শিগগিরই শুটিংয়ের তারিখ জানানো হবে।”

ঝিনাইদহের শৈলকুপার মেয়ে বললেন, “বাংলাদেশে আমার সব আছে। ভালো কোনো চলচ্চিত্রের অফার পেলেই দেশে ফিরব। ১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। প্রথম ছবিতেই শ্রেষ্ঠ অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। পরে ‘গঙ্গাযাত্রা’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সম্পাদনা : ওমর ফারুক

  • সর্বশেষ
  • জনপ্রিয়