শিরোনাম
◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী ◈ চীনের সঙ্গে সুপারসনিক ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইরান ◈ রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও)

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৪:৩০ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অশ্লীল গান দিয়ে আবার আলোচিত ও সমালোচিত সানাই (ভিডিও)

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ার এক আলোচিত নাম সানাই। সারাদেশের মানুষ চেনে তাকে। সানাই বেশি আলোচনায় এসেছেন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে কিংবা লাইভে এসে। মিউজিক ভিডিও ‘দিয়াশলাই’ দিয়ে আবার আলোচনায় এসেছেন দেশের মিডিয়ায় বিভিন্ন সময় আলোচিত ও সমালোচিত সানাই মাহবুব।

এএ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে এই মিউজিক ভিডিও প্রকাশ করা হয়। এরপর তা নিয়ে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। যদিও সানাই মাহবুব এই মিউজিক ভিডিওকে ‘অশ্লীল’ বলতে রাজি নন। তিনি বলেছেন, তাঁর নতুন মিউজিক ভিডিওটি পরিবারের সবাই একসঙ্গে বসে দেখতে পারবে। আর গানটি মূলত সবাইকে বিনোদন দেওয়ার জন্য তৈরি হয়েছে। চলচ্চিত্রে যেমন ‘আইটেম গান’ থাকে, ‘দিয়াশলাই’ তেমনই। তাই গানটি একটু ‘হট’ হতেই পারে। আর এই মিউজিক ভিডিও নিয়ে কোনো সমালোচনাকে তিনি পাত্তা দিচ্ছেন না। এর আগেও তাঁর বিভিন্ন কাজ নিয়ে সমালোচনা হয়।

এর আগে পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ সানাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায়। ক্ষমা চেয়ে পুলিশের কাছে মুচলেকা দেন যে, তিনি কখনো আর এ ধরনের ভিডিও বানাবেন না বা ছড়াবেন না। পরে তাকে ছেড়ে দেয় পুলিশ।

এরপর অপেশাদার, বিতর্কিত এবং অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন মডেল সানাই মাহবুব সুপ্রভা। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া তার ভিডিওগুলো মুছে ফেলতে সম্মত হয়েছেন। মুচলেকা দিয়ে ছাড়া পাওয়ার পর ফেসবুক লাইভে আসেন সানাই। লাইভে নিজের ভুল হয়েছে স্বীকার করে ইউটিউব ও ফেসবুকে তার আপলোডকৃত সমালোচিত ভিডিও ও ছবি মুছে দেওয়ার অঙ্গীকার করেছিলেন।

‘দিয়াশলাই’ মিউজিক ভিডিওর গল্প প্রসঙ্গে সানাই মাহবুব বলেন, ‘এটি এক নারীর গল্প। তাকে গ্রাম থেকে ধরে এনে খারাপ লোকের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। তারা মেয়েটিকে বিভিন্ন বারে নাচতে বাধ্য করে। যদি এই মিউজিক ভিডিও সফল হয়, তাহলে এর দ্বিতীয় কিস্তি আসবে। সেখানে গানে গানে মেয়েটি প্রতিশোধ নেবে। আসলে আমাকে মাথায় রেখেই গল্পটি তৈরি হয়েছে।’

এখন পর্যন্ত সানাই মাহবুবের কোনো ছবি মুক্তি পায়নি। তাঁর অভিনীত ‘ময়নার ইতিকথা’ ছাড়পত্রের জন্য শিগগিরই চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়ার সম্ভাবনা আছে। ছবিটি নাকি আরও অনেক আগেই মুক্তি দেওয়ার কথা ছিল, কিন্তু ছবির প্রযোজক আজম খান আর পরিচালক বাবু সিদ্দিকীর মধ্যে ঝামেলা হওয়ায় তা পিছিয়ে যায়। সানাই মাহবুব জানান, একই পরিচালকের অন্য ছবি ‘সুপ্ত আগুন-দ্য হিডেন ফায়ার’ নিয়ে তিনি ব্যস্ত। তা ছাড়া কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করার ব্যাপারে আলোচনা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়