শিরোনাম
◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ১২:৫২ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থনীতিকে চাঙ্গা করতে নারীদের অধিক সন্তান নিতে বললেন তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট

রাশিদ রিয়াজ : ‘সেট ইওর ওভারিস ফ্রি’ অর্থাৎ হে নারী তোমার ডিম্বাশয়কে মুক্ত কর। তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি তার দেশের নারীদের প্রতি এমন আহবান জানিয়ে বলেছেন অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে অধিক সন্তানের বিকল্প নেই। এমনিতে তাঞ্জানিয়া বিশে^র সর্বাপেক্ষা ঘনবসতিপূর্ণ দেশ। কিন্তু প্রেসিডেন্ট জন মাগুফুলি মনে করেন চীন, ভারত ও নাইজেরিয়া জনসংখ্যাকে কাজে লাগিয়েই অর্থনৈতিকভাবে লাভজনক হচ্ছে এবং তাঞ্জানিয়ার নারীদের তা অনুসরন করা উচিত। আরটি

গত মঙ্গলবার প্রেসিডেন্ট জন বলেন, অধিক জনসংখ্যা থাকলে সহজেই অর্থনীতিকে উন্নয়ন করা যায়। চীন তাই করছে। ৬ বছরের মধ্যে ভারতের জনসংখ্যা চীনের জনসংখ্যাকে অতিক্রম করবে। আমি জানি নারীরা আমার সমালোচনা করবে কিন্তু তাদের বলি ডিম্বাশয়কে মুক্ত করে দাও। তাকেই সিদ্ধান্ত নিতে দাও কয়টি সন্তান সে ধারণ করবে। কিন্তু প্রেসিডেন্ট জনের সমালোচকরা বলছেন, অধিক জনসংখ্যা কেবলি দারিদ্র ও বৈষম্যকে আরো বৃদ্ধি করবে।

তাঞ্জানিয়ার জনসংখ্যা ৫৫ মিলিয়ন এবং গড়ে প্রতিটি নারীর ৫টি ছেলেমেয়ে রয়েছে। এর আগেও প্রেসিডেন্ট জন বলেছিলেন, জন্মনিয়ন্ত্রণ সেই সব নারীদের জন্যে যারা অলস এবং সন্তান লালন পালন করতে চায় না। তার এ বক্তব্য বিতর্কের ঝড় তুলেছিল।

  • সর্বশেষ