শিরোনাম
◈ মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি ◈ ‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি (ভিডিও) ◈ স্বাধীনতার পর ১৮ রাষ্ট্রপতির মধ্যে মাত্র ৮ জন শেষ করেছেন পূর্ণ মেয়াদ ◈ রাষ্ট্রপতি পদ ছাড়ার পর কী কী সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন? ◈ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে: ইসি মাছউদ ◈ ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত সুবিধা প্রত্যাহার, নতুন নিয়ম ৪ দেশে ◈ প্রথমবারের মতো দেশেই নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ ◈ মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতরে মিলল বোমা ◈ সাহাবুদ্দিনের পদত্যাগে জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: শফিকুর রহমান ◈ সাহাবুদ্দিনের বিদায়ে শেখ হাসিনার সমর্থনের শেষ স্তম্ভও ভাঙল : রয়টার্সের প্রতিবেদন

প্রকাশিত : ১১ জুলাই, ২০১৯, ০৯:১৫ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০১৯, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুক্তরাজ্যে ক্যাম্পেইনের উদ্যোগ

ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিকে জোরালো করতে যুক্তরাজ্যে ক্যাম্পেইন শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। দলটির প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলা ট্রিবউন

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লন্ডনে কমনওয়েলথ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরুর আগে ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলের নেতৃত্বে এই ক্যাম্পেইন শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের মার্চে খালেদা জিয়ার মামলায় সহযোগিতা করতে ব্রিটিশ আইনজীবী লর্ড কারলাইলকে পরামর্শক হিসেবে নিয়োগ দেয় বিএনপি।

তার মুক্তির লক্ষ্যে গঠিত ক্যাম্পেইন গ্রুপে কারলাইল ছাড়াও ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির একজন, বিরোধী লেবার পার্টির একজন, একজন লিবারেল ডেমোক্র্যাট এবং লেবার পার্টি অব অস্ট্রেলিয়ার একজন সদস্য রয়েছেন।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালেদার মুক্তির দাবিতে সরকারের প্রতি চাপ জোরালো করতেই এই ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে কার্লাইলকে উদ্ধৃত করে বাংলাদেশের বিচারব্যবস্থার সমালোচনা করা হয়েছে। কার্লাইল দাবি করেছেন, খালেদা অবিচারের শিকার হচ্ছেন। যুক্তরাজ্যসহ আন্তর্জাতিকভাবে তার পক্ষে ক্যাম্পেইনের উদ্যোগ নিচ্ছেন তারা।

উল্লেখ্য, লর্ড কার্লাইলকে এর আগে ২০১৮ সালে খালেদা জিয়ার মামলায় পরামর্শক হিসেবে ঢাকায় আনার চেষ্টা করেছিল বিএনপি। তবে ওই বছরের ১১ জুলাই স্থানীয় সময় রাত ১০টার দিকে তিনি লন্ডন থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের অনুমতি না নিয়ে লন্ডনের ফিরতি ফ্লাইটে উঠিয়ে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়