শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৯ জুলাই, ২০১৯, ০৮:২১ সকাল
আপডেট : ০৯ জুলাই, ২০১৯, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ার সীমান্তে কঠোর নজরদারি: সাগরপথে এসেই আটক ৩৩ বাংলাদেশি

শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার শহর থেকে গ্রাম অঞ্চল ও জঙ্গলেও চলছে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান। যেখানে অবস্থানরতদের দিন কাটছে আতংকে। আবার সাগরপথে অবৈধভাবে সিমান্তের কঠোর নজরদারি ফাঁকি দিয়ে প্রবেশ করে আটক হলো ৩৩ বাংলাদেশি।

দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে এবং অবৈধ অভিবাসীদের বৈধতার জন্য বাংলাদেশের সরকার যখন ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। সেই সময় অবৈধ প্রবেশের অভিযোগে আবারো আটক হলো বাংলাদেশি।

গত ৬ জুলাই রাত সাড়ে ১২ টার দিকে পায়া বাকু, সুংগায় সেপাং কিচ্ছিল থেকে রাতের অন্ধকারে আটক করা হয় তাদের। আটককৃতদের বয়স আনুমানিক ১৯ থেকে ৪৬ বছর।

কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তেংগা সিনিয়র এসিস্ট্যান্ট কমিশনার আব্দুল গনি মোহাম্মদ জানান, প্রতিদিনের মত সিমান্ত এলাকায় টহল দেওয়ার সময়, সাগরপথ পাড়ি দিয়ে সুংগায় সেপাংয়ের পায়া বেকুর ড্রাগন ফলের বাগানের মধ্যে অপেক্ষা করছিলো প্রবেশের অপেক্ষায়। এসময় আমার তাদেরকে গ্রেফতার করি। এসময় আটক হওয়া ব্যক্তিদের কাছে বৈধ কোন কাগজ পত্র পাওয়া যায়নি।

তিনি আরো জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে বলেন, তারা সাগর পথে মালয়েশিয়া প্রবেশ করে।

আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্ৰেশন আইনের ১৯৬৩ ধারায় গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য,অবৈধভাবে অবস্থান করা বিভিন্ন দেশের অভিবাসীদের বিরুদ্ধে মালয়েশিয়ায় প্রতিনিয়ত চলছে অভিযান। এবং দিন দিন বেড়েই চলেছে অভিযান।

এ দেশে অবস্থান করা বাংলাদেশিদের বৈধতা সহ দেশে যেতে ইচ্ছুকদের জেল জরিমানা ছাড়াই ফেরার সুযোগ দিতে এবং বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যাপক কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে। তার মধ্য দিয়েই সাগরপথে অবৈধ প্রবেশ এই সমস্ত কর্মকাণ্ড কে বাধাগ্রস্থ করতে পারে বলে জানিয়েছেন, বাংলাদেশি কমিউনিটি সংগঠনগুলো।

  • সর্বশেষ