শিরোনাম
◈ ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ ভিডিও ভাইরাল ◈ শাহজালালে স্বর্ণ চোরাচালান: বিদেশে বসে নিয়ন্ত্রণ ৫০ জনের, দেশে ২০০ চোরাকারবারি ◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ◈ কে এই ক্রিকেটার, ৮২ বছর বয়সে অবসর নি‌লেন? ◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার ◈ যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে!

প্রকাশিত : ০৮ জুলাই, ২০১৯, ০৯:৩৫ সকাল
আপডেট : ০৮ জুলাই, ২০১৯, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাণি হত্যা বা নির্যাতন করলে  কারাদণ্ডের পাশাপাশি জরিমানা

মাজহারুল ইসলাম : জাতীয় সংসদে রোববার ‘প্রাণিকল্যাণ বিল- ২০১৯’ পাস হয়েছে। পশুর প্রতি নিষ্ঠুরতা নিরোধে ১৯২০ সালের যে আইন ছিলো, তা বাতিল করে নতুন এ আইন করা হলো।

নতুন আইনে বলা হয়েছে, মালিকবিহীন কোনো প্রাণি হত্যা করলে ছয় মাসের জেল অথবা ১০ হাজার টাকা জরিমানা হবে। চলাফেরার সুযোগ না দিয়ে কুকুরকে একটানা ২৪ ঘণ্টা বেঁধে বা আটকে রাখলে ছয় মাসের জেল বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড কার্যকর হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বিলটি সংসদে পাসের প্রস্তাব উত্থাপন করেন। জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনীর প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

আইনে বলা হয়েছে, যুক্তিযুক্তপ্রয়োজনে ভেটিরিয়ান সার্জনের লিখিত পরামর্শ ও পদ্ধতি অনুসরণ করে কোনো প্রাণীকে অজ্ঞান বা ব্যথাহীন মৃত্যু ঘটানো হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না।

খাদ্য হিসেবে ব্যবহারের জন্য প্রাাণী জবাইকালে এবং ধর্মীয় উদ্দেশ্যে উৎসর্গকালে যে কোনো ধর্মাবলম্বী ব্যক্তি কর্তৃক নিজস্ব ধর্মীয় আচার অনুযায়ী কোনো কার্যক্রম গ্রহণ করা হলে তাকে নিষ্ঠুরতা হিসেবে গণ্য করা হবে না।

বিলে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো প্রাণীকে দৈহিক কলাকৌশল প্রদর্শনের জন্য প্রশিক্ষণ বা দৈহিক কসরত প্রদর্শনের জন্য ব্যবহার করা যাবে না। তবে প্রতিরক্ষা বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও কোস্টগার্ডের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না।

গতকাল জাতীয় সংসদে ‘বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল বিল-২০১৯’ পাস হয়। ১৯৮২ সালের ‘বাংলাদেশ ভেটেরিনারি প্র্যাকটিশনারস অর্ডিন্যান্স’ বাতিল করে নতুন আইনটি করা হয়। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ