শিরোনাম
◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত ◈ জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা ◈ সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ অনুমোদন ◈ ইসলামী ক্রেডিট কার্ড: ব্যবহার করা যাবে না অনৈতিক কাজে ◈ ২০২৬ সালেই তৃতীয় বিশ্বযুদ্ধ, ভিনগ্রহীর সঙ্গে যোগাযোগ! বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে চাঞ্চল্য ◈ অপ্রতিমকে হত্যার আগে গোয়েন্দা সিরিজ দেখে ‘নিখুঁত অপরাধের’ ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য ◈ রিজার্ভ সামান্য কমলেও বাড়ছে রেমিট্যান্স ◈ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ, একজনের বদলি ◈ বিসিবির নতুন টুর্নামেন্টের ছয় দলের কোচ কারা হ‌লেন

প্রকাশিত : ০২ জুলাই, ২০১৯, ০৭:২২ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০১৯, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীর সাংবাদিক হুমায়ুন কবীর আর নেই

ডেস্ক রিপোর্ট  : রাজশাহীর সাংবাদিক হুমায়ুন কবীর (৫২) আর নেই। সোমবার সকালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হুমায়ুন কবীর দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে তিনি নগরীর হাদির মোড় এলাকার বাড়িতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হুমায়ুন কবীর দৈনিক খবরপত্র পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান হিসেবে কাজ করতেন। তিনি রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সদস্য ছিলেন।

তার মৃত্যুতে আরইউজের সভাপতি কাজী শাহেদ, সহ-সভাপতি শরীফ সুমন, সাধারণ সম্পাদক তানজিমুল হক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি মামুন অর রশিদ, কার্যনির্বাহী কমিটির সদস্য আনু মোস্তফা ও জাবীদ অপু গভীর শোক প্রকাশ করেছেন।

যুগান্তর

  • সর্বশেষ