শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২৫ জুন, ২০১৯, ০৮:২৪ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৯, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুল্ক বাড়ানোর প্রস্তাবে স্মার্টফোনের দাম বাড়ার শঙ্কা থাকলেও কমবে আমদানি নির্ভরতা, বলছেন স্থানীয় উৎপাদকরা

নুর নাহার : বাজেটে আমদানি শুল্ক ১০ থেকে ২৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করায় স্মার্টফোনের দাম বেড়ে যাওয়ার আশংকা করছেন গ্রাহকরা। ইনডিপেনডেন্ট টিভি- ১১.০০

তবে দেশীয় উৎপাদকরা বলছেন, শুল্ক বৃদ্ধি পাওয়ায় কমবে আমদানি নির্ভরতা। পাশাপাশি বাড়বে স্থানীয় পর্যায়ে মোবাইল হ্যান্ডসেট উৎপাদন।
দেশে মোবাইল ফোন ব্যবহারকারির সংখ্যা ১৩ কোটির বেশি। যাদের মধ্যে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা তিন কোটিরও বেশি। তবে ব্যবহৃত হ্যান্ডসেটের অর্ধেকেরই বেশি আসে দেশের বাইরে থেকে।

বাজাটে স্মার্টফোনের আমদানি শুল্ক ১০ শতাংশ বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এতে দাম বেড়ে যাওয়ার শঙ্কা করছেন গ্রাহক ও বিক্রেতারা। আগে ভাগে ফোন সেট কিনতে অনেকে ভিড় করছেন দোকানে।

ক্রেতারা বলেন, স্মার্ট ফোনের দাম বেড়ে যেতে পারে তাই আগে থেকেই নেয়া যায় কিনা দেখছি। আরেকজন বলেন, শুনলাম ১ তারিখ থেকে স্মার্ট ফোনের দাম বেড়ে যাবে তাই আগেই কিনলাম।

বিক্রেতারা বলেন, দাম বাড়লে মার্কেটে প্রভাব পড়বেই। কেনা বেচা কম হবে। লোকজন চিন্তা করছে কি হয় না হয়।
তবে মোবাইল ফোন আমদানিকারকেরা বলছেন, আমদানি শুল্ক বাড়ায় দেশীয় উৎপাদক প্রতিষ্ঠানগুলো উৎসাহ পাবে। স্থানীয় পর্যায়ে কমবে মোবাইল উৎপাদন খরচ।

মোবাইল ফোন ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আলম আল মাহবুব বলেন, আমরা চেষ্টা করবো যেনো দুষ্ট চক্র এখানে ঢুকতে না পারে। কেউ এর দাম বাড়ায়নি। আর সরকার যেহেতু স্থানীয়ভাবে উৎপাদিত প্রতিষ্ঠানের ব্যাপারে কোনো কর আরোপ করেনি সুতরাং দাম বাড়ার কোনো সুযোগ নেই।

মোবাইল ফোন ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের তথ্যমতে, প্রতি বছর দেশে স্মার্টফোন আমদানি হয় প্রায় সাড়ে ৩ কোটি। আর বর্তমানে দেশে ৫টি মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান বছরে ৬৬ লাখ হ্যান্ডসেট উৎপাদন করছে। কায়কোবাদ মিলন

  • সর্বশেষ