শিরোনাম
◈ ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও) ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় ◈ ফ্যাসিবাদ রুখতে সংসদে জাতীয় ঐক্যের ডাক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে যা বললেন হরিদাস ◈ সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ সৌদির নীরবতা কি নতুন মধ্যপ্রাচ্যের ইঙ্গিত? ◈ এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের ৫ উদ্যোগ: মাহদী আমিন ◈ সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ : সংসদে জানালেন প্রধানমন্ত্রী ◈ ভোটকেন্দ্র নির্ধারণ শুরু, ২৭ আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত তালিকা

প্রকাশিত : ২৫ জুন, ২০১৯, ০৪:১৯ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৯, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেনেজুয়েলায় পৌঁছেছে আরো একটি রুশ সামরিক বিমান

আব্দুর রাজ্জাক: ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার আরো একটি রুশ সামরিক বিমান অবতরণ করেছে। আরএ-৮৬৪৯৬ টেল নম্বরযুক্ত রুশ বিমান বাহিনীর ইলিশিন-৬২ উড়োজাহাজটি কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিয়ে রাখা হয়েছে বলে প্রত্যক্ষ্যদর্শীরা জানায়। রয়টার্স, আল-জাজিরা

ভেনেজুয়েলায় রুশ বিমান অবতরণের খবর নিশ্চিত করেছে ফ্লাইট পর্যবেক্ষণ নেটওয়ার্ট ‘ফ্লাইটরাডার-২৪’। এই বিমানটি ভেনেজুয়েলায় পাঠানোর মাত্র ৩ মাস আগে আরো একটি রুশ বিমান কারাকাসে অবতরণ করায় ওয়াশিংটনের সঙ্গে মস্কোর তীব্র বাকবিতণ্ডা শুরু হয়েছিলো। তবে এখবরের বিষয়ে ভেনেজুয়েলা ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো বিবৃতি দেয়নি।

উল্লেখ্য, গত মার্চে কয়েকজন সামরিক কর্মকর্তা ও ১শ সৈন্য নিয়ে কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি রুশ বিমান অবতরণ করে। তখন ওই পদক্ষেপকে রাশিয়ার ‘বেপরোয়া ইন্ধন’ হিসেবে মন্তব্য করে যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলা থেকে সকল সৈন্য প্রত্যাহারের দাবি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্পাদনা : কাজী নুসরাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়