শিরোনাম
◈ যে কারণে ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, জানালেন ট্রাম্প ◈ অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা ◈ এবার ইসরায়েলের দিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ◈ ইসরাইলের হামলার পর ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা ◈ হামলার মুখে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো খামেনিকে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা: ‘কঠোর’ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান ◈ সরকারি ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী ◈ ইরানের আইসিবিএম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো মার্কিন গোয়েন্দা সংস্থা ◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ ঈশ্বরদীতে দাদি কুপিয়ে ও নাতনিকে ধর্ষণের পর হত্যা নৃশংসভাবে হত্যা: সরিষাখেতে মিলল কিশোরীর মরদেহ

প্রকাশিত : ২৪ জুন, ২০১৯, ১১:৩৮ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০১৯, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ধ্যায়  ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছে বিএনপি

ডেস্ক রিপোর্ট : ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখানের পরে সংসদ সদস্য হিসেবে বিএনপি দলীয় সদস্যদের সংসদে যোগদান নিয়ে টানাপড়েনের মুখে ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছে বিএনপি।  বাংলা নিউজ২৪.কম

আজ সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের  রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের এ জরুরি বৈঠক হবে।

জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈঠকে দেশের চলমান রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি জোট নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে।

বিগত কয়েক মাস ধরে (একাদশ জাতীয় নির্বাচনের কিছুদিন আগে থেকে) দীর্ঘদিনের বিশ্বস্ত ও পুরনো শরিক ২০ দলীয় জোটের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সম্পর্কের টানাপড়েন শুরু হয় বিএনপির। এরমধ্যে নির্বাচনের ফলাফল প্রত্যাখান করার পর আবার বিএনপির নির্বাচিতদের সংসদে যোগদান নিয়ে এ টানাপড়েন আরও বাড়ে। এছাড়া নির্বাচনের আগে পুরনো মিত্রদের অবমূল্যায়ন করে বিএনপি হঠাৎ করে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে মিতালী নিয়েও ২০দলে চরম অসন্তোষ বাড়তে থাকে। এর পরিপ্রেক্ষিতে সাবেক বিএনপি নেতা বর্তমানে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বাংলাদেশি জাতীয়বাদী আদর্শের রাজনীতিকদের নিয়ে আলাদা জোট গঠনের উদ্যোগ নিয়েছেন এমন গুজব শোনা যাচ্ছে।

তিনি আগামী ২৭ জুন জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ওই জোটের ঘোষণা দেবেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে বিএনপি অস্বস্তির মধ্যে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে হঠাৎ করে ২০দলীয় জোটের জরুরি বৈঠক ডেকেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়