শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ২২ জুন, ২০১৯, ০৬:১৯ সকাল
আপডেট : ২২ জুন, ২০১৯, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ হাজার অবৈধ অভিবাসীকে দেশে ফেরৎ পাঠাতে যুক্তরাষ্ট্রে অভিযান শুরু

আব্দুর রাজ্জাক : অবৈধ অভিবাসীদের দেশে ফেরৎ পাঠাতে শুক্রবার থেকে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রথমত ২ হাজার অভিবাসীকে লক্ষ্যবস্তু করে হিউস্টন, শিকাগো, মিয়ামি ও লসএঞ্জেলেসসহ মোট ১০টি শহরে অভিযান চালানো হচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এ নীতিতে আপত্তি জানিয়ে অভিযানে সহায়তা না করার কথা জানিয়েছে শহর কর্তৃপক্ষ। রয়টার্স, সিএনএ

মার্কিন ইমিগ্রেশন এন্ড কাস্টমস বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মার্ক মরগান বলেন, সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্রে আসা যে সব পরিবার অভিবাসন আদালত থেকে নির্বাসনের নির্দেশনা পেয়েছে নিরাপত্তা বাহিনী তাদেরই লক্ষ্যবস্তু করছে।

ওয়াশিংটন পোস্ট জানায়, অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যেই প্রথম দফায় ২ হাজার অভিবাসীকে বিতাড়নের নির্দেশনা পাঠানো হয়েছে। স্থানীয় সময় রোববার থেকে অবৈধ অভিবাসীদের দেশে ফেরৎ পাঠাতে মূল কার্যক্রম শুরু হবে। তবে অভিযান শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানান কাস্টমস বিভাগের একজন মুখপাত্র।

শিকাগোর মেয়র লরি লাইটফুট বলেন, কাস্টমস বিভাগের কর্মকর্তাদের পুলিশ বিভাগের তথ্য ভান্ডারে প্রবেশ করতে দেয়া হয়নি। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের হুমকি দেয়ায় তাদের বাধা দেয়া হয়। এমনকি অভিযানের বিষয়ে আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে সংস্থাটির প্রধানের সঙ্গেও ব্যক্তিগতভাবে আলোচনা করেছি। সম্পাদনা : রাশিদ রিয়াজ

  • সর্বশেষ