শিরোনাম
◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি ◈ সৌদি আরবে বৈঠক শেষে ইরানবিরোধী যৌথ অবস্থান ১২ মুসলিম দেশের ◈ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, জামাত সাড়ে ৮ টায় ◈ ইরানকে সৌদি আরবের কড়া হুঁশিয়ারি: প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা ◈ ঘরে ঢুকে খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি ◈ চট্টগ্রামের টেরিবাজারে মার্কেটে আগুন, নিহত ২ ◈ ঈ‌দের পরই উত্তপ্ত হ‌চ্ছে সংসদ ও মাঠের রাজনীতি

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০৭:২৯ সকাল
আপডেট : ২০ জুন, ২০১৯, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রলীগ সভাপতি গ্রেফতার, ফেইসবুকে তীব্র নিন্দা ও ক্ষোভ

নিউজ ডেস্ক : গত মঙ্গলবার রাতে ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম চৌধুরী পাপনকে গ্রেফতার করে ভোলা সদর থানা পুলিশ। ভোলা সরকারি কলেজ সংলগ্ন নিজ বাসভবনের সামনে থেকে পুলিশের একটি টিম কাকে আটক করে। পাপনের মা জানান, কোন ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করা হয়েছে তাকে।

এ বিষয়ে সদর থানার ওসি সগির মিয়া জানান, তার বিরুদ্ধে ৪ টি পেন্ডিং মামলা রয়েছে।এ মামলা গুলোতে তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে কিনা এ প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান।পাপন আটক করে প্রায় ১৫ ঘন্টা থানায় আটক করে রাখে সদর থানা পুলিশ।বুধবার বেলা ৩ টার দিকে তার বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা হয়।বিকাল ৫ টার দিকে তাকে জেল হাজতে পাঠানো হয়।এ ঘটনাকে সাজানো মিথ্যা মামলা বলে দাবি করেন ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।সোস্যাল মিডিয়া ফেইসবুকে এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ জানিয়েছে, ছাত্রলীগ, জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়