শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০৭:১৭ সকাল
আপডেট : ২০ জুন, ২০১৯, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়া, তাতে কি হয়েছে? আমাদের তো সাকিব-লিটন আছে

আক্তারুজ্জামান : প্রথমবার বিশ্বকাপ দলে থেকেও একাদশে ডাক পাচ্ছিলেন না লিটন দাস। বাংলাদেশের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মূল একাদশে ডাক পেয়েই নিজের জাত চিনিয়েছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। বিশ্বকাপের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি পেয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ৬ রান দূরে থাকতে ওয়েস্ট ইন্ডিজ হেরে যাওয়ায় শতকটি পাননি। ওই ম্যাচে মোহাম্মদ মিঠুনকে বসিয়ে রেখে লিটনকে খেলিয়েছিলেন বাংলাদেশ দলের টিম ম্যানেজম্যান্টরা। তাদের আস্থার প্রতিদান দিয়ে বড় জয়ই উপহার দিয়েছিলেন লিটন।

সাকিবের সঙ্গে রেকর্ড ১৮৯ রানের অনবদ্য জুটি গড়া লিটনের দিকে আজও তাকিয়ে থাকবে বাংলাদেশ দলের ভক্তরা। শুধু ভক্ত বললে ভুল হবে সারা বিশ্বের ক্রিকেটপ্রিয় জনতার নজর আজ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। যে ম্যাচেও নির্ভার লিটনকে দেখতে চান দেশের ক্রিকেটপ্রেমীরা।

নটিংহ্যামের ট্রেন্টব্রিজে বিকাল সাড়ে ৩টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যেকার ম্যাচটি। যে ম্যাচেও জ্বলে ওঠা লিটনকে চান সবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও লিটনকে নিয়ে চলছে আশাবাদ। ফারহান জনি নামের এক ভক্ত লিখেছেন, ‘ভয় নেই, অস্ট্রেলিয়া তাতে কি হয়েছে? লিটন তো আছে।’

লিটনের হাস্যজ্জ্বোল একটি ছবি পোস্ট করে নাজমুল হাসান নামের আরেক ভক্ত স্ট্যাটাসে লিখেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ কম রান করায় সেঞ্চুরি হয়নি তোমার, আজ দেখিয়ে দাও।’

মিঠুনের পারফরম্যান্স খারাপ থাকায় লিটন সুযোগ পেয়েছেন। সুযোগের সদ্ব্যবহার করতে আজও জ্বলে ওঠার বিকল্প নেই লিটনের। মূল একাদশে থাকা সাইফউদ্দীনকে আজ নাও দেখা যেগে পারে। চোটে পড়ায় তার জায়গায় ডাক পেতে পারেন রুবেল হোসেন। মোসাদ্দেকও আছেন শঙ্কায়। আনফিট থাকায় কপাল খুলতে পারে সাব্বির রহমানের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়