শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ১০:০২ দুপুর
আপডেট : ২০ জুন, ২০১৯, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগাম বাজারে আসায় কমদামে বিক্রি হচ্ছে হাড়িভাঙ্গা আম

খালিদ আহমেদ : রংপুরের আড়তগুলো এক সপ্তাহ আগেই উঠেছে জনপ্রিয় হাড়িভাঙ্গা আম। তবে ন্যায্য দাম না পেয়ে হতাশ চাষিরা। চলতি বছর এই জেলাতে আমের উতপাদন কম হয়েছে। চাষিরা আশা করেছিলো এবার দম পাবে বেশী ।

জানা গেছে, জুন মাসের দ্বিতীয় সপ্তাহে গাছ থেকে আঁশহীন এই আম পাড়ার কথা থাকলেও অনেক চাষি আগাম আম পাড়তে শুরু করেছে। রংপুরের হাটেবাজারে বিক্রি হচ্ছে হাড়িভাঙ্গা আম।তবে মৌসুমের শুরুতেই কম দামে হাড়িভাঙ্গার স্বাদ নিচ্ছে ক্রেতাদের। গত মঙ্গলবার রংপুরের বৃহত্ আমের আড়ত পৌরবাজার ও টার্মিনাল এলাকায় ঘুরে দেখা যায়, প্রতি কেজি আম ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে।গতবছর মৌসুমের শুরুতেই হাড়িভাঙ্গা আম বাজারে আসতেই ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. সরোয়ারুল হক জানান, এবছর রংপুরে ৩ হাজার ৫ হেক্টর জমিতে আমের ফলন হয়েছে। এর মধ্যে হাড়িভাঙ্গার ফলন হয়েছে প্রায় ১৫শ হেক্টর জমিতে। গতবছর প্রতি হেক্টরে ফলন হয়েছিল ৯ দশমিক ৪ মেট্রিক টন। সেই হিসেবে শুধু হাড়িভাঙ্গার উত্পাদন হতে পারে ১৫ হাজার মেট্রিক টন।

জেলার মিঠাপুকুর ও বদরগঞ্জ উপজেলা থেকে আসা বেশিরভাগ আম ব্যবসায়ী এখানে পাইকারি দরে আম বিক্রি করেন। রাস্তার দুই পাশে তারা আমভর্তি ঝুড়ির পসরা সাজিয়ে বসে ক্রেতাদের ডাকছেন। আম বিক্রেতা সিরাজুল ইসলাম জানান, এবার আবহাওয়া অনুকূলে না থাকায় আমের উত্পাদন কম হয়েছে। কিছু কিছু বাগানে আমের মধ্যে পচনও ধরেছে। এ কারণে অনেকেই আগাম আম পাড়া শুরু করেছে। তবে আমের দাম শুরুতেই আশানুরূপ পাওয়া যাচ্ছে না। উত্পাদন কম হওয়াতে এবার আমের দাম একটু বেশি হওয়ার কথা। কিন্তু এখন বাজারে প্রতিমণ হাড়িভাঙ্গা আম ষোলশ থেকে দুই হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

রংপুর পৌর বাজারের ফল ব্যবসায়ী শাহআলম বলেন, সাধারণত জুনের শেষভাগে হাড়িভাঙ্গা আম বাজারে পাওয়া যায়। কিন্তু এবার অত্যধিক গরমের কারণে এক সপ্তাহ আগে হাটেবাজারে আম উঠেছে। আর কয়েকদিন পর পুরোদমে বাজারে হাড়িভাঙ্গা আম আসতে শুরু হলে দাম আরো কমে আসবে। ক্রেতা সাইদুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, অপেক্ষায় ছিলাম কখন হাড়িভাঙ্গা বাজারে আসবে। এখন মৌসুমের শুরুতেই কমদামে আম কিনতে পেরে ভালো লাগছে।

 

 

  • সর্বশেষ