শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ০৫:১২ সকাল
আপডেট : ১৯ জুন, ২০১৯, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে চয়ন হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মহসীন কবির : কিশোরগঞ্জের হোসেনপুরে চয়ন হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আবদুর রহীম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের সবাই উপস্থিত থাকলেও একজন পলাতক রয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আবদুল আওয়াল, আলামিন ও আবদুল করিম। এই সঙ্গে তাদের ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়। অন্যদিকে যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন-সাফিয়া খাতুন, আবদুল কাদির ফকির, সুফল, সোহেল, রিপা আক্তার, মোছা. জহুরা খাতুন ওরফে ওজুফা ও আবদুল রউফ ফকির।

এদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল আওয়াল, যাবজ্জীবনপ্রাপ্ত সুফল ও সোহেল পতালক রয়েছেন। তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৫ ডিসেম্বর দুপুরে কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলায় তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে এরশাদুল হক চয়নকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষরা। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন তারা।

চয়ন উপজেলার শিবলা ইউনিয়নের চাঁনশিদলা গ্রামের জহিদুল ইসলাম রতনের ছেলে। এ হত্যাকাণ্ডের পর দিন নিহত চয়নের বাবা হোসেনপুর থানা একটি মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ মামলার রায় হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়