শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ১২:৪৮ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০১৯, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের পিস্তল খোয়া, ডুমুরিয়ার এএসআই সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্ক : পিস্তল খোয়ানোর দায়ে খুলনার ডুমুরিয়ার এএসআই নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলা নির্বাচনের দায়িত্ব পালনের সময় ১২ রাউন্ড গুলি ভর্তি পিস্তল খুইয়েছেন নাজমুল হক। তার দাবি, বানিয়াখালি স্কুলের অফিস রুমে ব্যাগ রেখে তালা বন্ধ করে দুপুরের নামাজ পড়তে গিয়েছিলেন। ফিরে এসে রুম তালা বন্ধ থাকলেও তার ব্যাগে পিস্তল ছিল না।

খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, পিস্তল হারানোয় নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় স্কুলের দপ্তরি সঞ্জিব কুমার রাহা ও রাজমিস্ত্রির একজন সহকারী বুলবুলকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকাজুড়ে চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য, ডুমুরিয়ায় গতকাল উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়