শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ০৯:৪৪ সকাল
আপডেট : ১৮ জুন, ২০১৯, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুহির সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরতে পারেন ঋষি

মুসবা তিন্নি : ২০১৮-র সেপ্টেম্বর। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর নিউ ইয়র্কে চিকিৎসার জন্য গিয়েছিলেন ঋষি কাপূর। প্রায় এক বছর চিকিৎসার পর এখন তিনি অনেকটাই সুস্থ। মুম্বইতে ফিরতে পারেন আগামী আগস্টে। সুস্থ হয়ে যত দ্রুত সম্ভব শুটিং ফ্লোরে ফিরতে চান ঋষি। শোনা যাচ্ছে, জুহি চাওলার সঙ্গে একটি ছবিতে অভিনয় করার সম্ভাবনা রয়েছে তার।

সূত্রের খবর, গত বছর পরিচালক হিতেশ ভাটিয়ার পরিচালনায় একটি কমেডি ছবির শুটিং শুরু করেছিলেন ঋষি। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় সেই কাজে ছেদ পড়ে। এ বার ফের ওই ছবির কাজ শুরু করতে পারেন তিনি। এ ছবির গল্প এবং চিত্রনাট্য যৌথ ভাবে লিখেছেন হিতেশ এবং সুপ্রতীক সেন। কিন্তু ঋষির অসুস্থতা এবং আর কে স্টুডিও বিক্রি হয়ে যাওয়ার ফলে ওই ছবির কাজ বন্ধ হয়ে যায়।

গত বছরই ওই টিমের সঙ্গে যোগ দেওয়ার খবর জানিয়ে একটি ছবিও শেয়ার করেন জুহি। ‘ ‘বোল রাধা বোল’ (১৯৯২), ‘ঘর কি ইজ্জত’ (১৯৯৪), ‘সাজন কা ঘর’ (১৯৯৪)-এর মতো বেশ কিছু ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন ঋষি এবং জুহি। শেষবার ২০০৯-এ জোয়া আখতারের ‘লাক বাই চান্স’-এ তাঁদের অভিনয় দেখেছেন দর্শক। ১০ বছর পর ফের এই জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়