শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ১৭ জুন, ২০১৯, ০৭:৩৭ সকাল
আপডেট : ১৭ জুন, ২০১৯, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় নিজের সন্তানকে জবাই করে হত্যা করল মা

জামাল হোসেন খোকন চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সনাতনপুর গ্রামে সোমবার সকালে মানসিক ভারসাম্যহীন এক মা স্নেহা (২) নামের নিজের শিশু কন্যাকে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেছে। ঘাতক মা শামীমাকে আলমডাঙ্গা থানা পুলিশ আটক করে থানা হেফাজতে রেখেছেন।

এলাকাবাসী সূত্র জানায়, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার সনাতনপুর গ্রামের গ্রাম্য ডাক্তার মামুন- অর রশিদের মানসিক ভারসাম্যহীন স্ত্রী শামীমা খাতুন(৩৫) তাদের ৩ সন্তানের মধ্যে ছোট সন্তান স্নেহা(২) কে সবার অজান্তে সোমবার ভোরে ঘুম থেকে ডেকে তুলে বসতবাড়ির দোতলায় সিঁড়িঘরের পাশে রান্নাঘরে নিয়ে গিয়ে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করে।

নিহত স্নেহার পিতা পল্লী চিকিৎসক মামুন জানান, আমার স্ত্রী শামীমা একজন মানসিক ভারসাম্যহীন রোগী এর আগেও সে এমন ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল।

আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুন্সী আসাদ হত্যার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক শামীমাকে পুলিশ গ্রেফতার করেছেন। আটক শামীমার সাথে কথা বলে তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছেনা ।সম্পাদনা: সুতীর্থ বড়াল

  • সর্বশেষ
  • জনপ্রিয়