শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১৭ জুন, ২০১৯, ০১:১৫ রাত
আপডেট : ১৭ জুন, ২০১৯, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শচিনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন কোহলি

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনক ম্যাচ আজ ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হয়েছে চির প্রতিদ্ব›দ্বী দুই দেশ। হাইভোল্টেজ এই ম্যাচের আগে বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মাত্র ৫৭ রান করলেই মাস্টার ব্লাস্টার শচিন টেন্ডুলকারকে ছাপিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়বেন -এমন সমীকরণ মিলিয়ে দিয়েছেন কোহলি।

ওয়ানডেতে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি। এই ম্যাচে নামার আগে ২২১ ইনিংসে তিনি করেন ১০ হাজার ৯৪৩ রান। ৫৭ রান করে তিনি হয়ে গেলেন ১১ হাজারির এলিট ক্লাবের নতুন সদস্য। কোহলির আগে এই ক্লাবের সদস্য হয়েছেন আট বিশ্বসেরা ব্যাটসম্যান। সবাই সাবেক, কোহলির সঙ্গে খেলা চালিয়ে যাওয়া মহেন্দ্র সিং ধোনির আছে ১০ হাজার ৫৬১ রান, ক্রিস গেইলের নামের পাশে ১০ হাজার ২৫৮ রান ।

এই তালিকায় শীর্ষে থাকা শচিনের ওয়ানডে রান ১৮ হাজার ৪২৬। ১১ হাজারের ক্লাবে প্রবেশ করতে শচিনের লেগেছে ২৭৬ ইনিংস। সেখানে ২২২ ইনিংস খেলেছেন কোহলি। ৫৭ রান করেই কোহলি হয়ে গেলেন ১১ হাজার রানের দ্রুততম মালিক, টপকে গেলেন শচিনকে।

১১ হাজার রান স্পর্শ করতে রিকি পন্টিং ২৮৬ ইনিংস, সৌরভ গাঙ্গুলী ২৮৮ ইনিংস, জ্যাক ক্যালিস ২৯৩ ইনিংস, কুমার সাঙ্গাকারা ৩১৮ ইনিংস, ইনজামাম উল হক ৩২৪ ইনিংস, সনাথ জয়সুুরিয়া ৩৫৪ ইনিংস আর মাহেলা জয়াবর্ধনের লেগেছিল ৩৬৮ ইনিংস।

১১ হাজার রানের ক্লাবে ঢুকতে শচীনের দ্রুততম ২৭৬ ইনিংসকে টপকে যান কোহলি (২২২ ইনিংস)। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের এই ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারাটা কোহলির জন্য বিশেষ কিছু।

চলতি বিশ্বকাপে ভারতীয় দলপতি কোহলি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিলেন ১৮ রান। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ৮২ রান। নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামা হয়নি ভারতের। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়।

  • সর্বশেষ