শিরোনাম
◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের ◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

প্রকাশিত : ১৬ জুন, ২০১৯, ০৫:৩৬ সকাল
আপডেট : ১৬ জুন, ২০১৯, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বোনের বাড়িতে মিললো ভাইয়ের গলাকাটা লাশ

নিউজ ডেস্ক: হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বোনের বাড়ির একটি কক্ষে মিললো ভাইয়ের গলাকাটা মৃতদেহ। গত শুক্রবার (১৫ জুন) রাত সাড়ে ৭টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার বাকাইল মহল্লার অবস্থিত পাগলের আস্তানা নামক প্রতিষ্ঠানের সামান্য পাশে বোন লাকী বিশ্বাসের (২৪) বাড়ির একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।মৃত ওই ব্যক্তির নাম শিপন বিশ্বাস (৩০)। তিনি পাশের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের মৃত মানিক বিশ্বাসের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে সে তৃতীয়। শিপন বিবাহিত তবে তার কোনো সন্তান ছিল না।

লিটনের পরিবারের সদস্য ও পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির একটি চৌচালা টিনের ঘরের মধ্যে লিটনের গলাকাটা লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন।

আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলুমুজ্জামান বলেন, শিপন বিশ্বাস বোনের শ্বশুরের মৃত্যু উপলক্ষ্যে এক সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে বোনের বাড়িতে এসেছিল। তিনি আরো বলেন, গত শুক্রবার সাড়ে সাতটার দিকে শিপন বিশ্বাস যে ঘরে ছিলেন ওই ঘরে তার দুলাভাই লিটন ঢুকে বিশ্বাসের গলাকাটা লাশ দেখতে পান।
মৃত শিপনের বোন লাকি বেগমের দাবি, তার ভাই মস্তিস্ক বিকৃত ছিল এবং সে বঠি দিয়ে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ মৃত্যুর ঘটনাকে রহস্যজনক হিসেবে আখ্যায়িত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলাদায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থালে এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়