শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভ্যাট–কর সমন্বয়ের পর কমল এলপি গ্যাসের দাম ◈ পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির ◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি

প্রকাশিত : ১৬ জুন, ২০১৯, ১১:২৭ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০১৯, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের পাশে থাকবে চীন

ডেস্ক রিপোর্ট : ইরানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে চীন কৌশলগত সম্পর্ক রক্ষা করে চলবে বলে জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, বিশ্বের যে কোনো পরিস্থিতিতে যতরকমই পরিবর্তন আসুক না কেন, ইরানের সঙ্গে চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে। বাংলাদেশ প্রতিদিন

শুক্রবার কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা পরিষদের শীর্ষ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকে জিনপিং এ কথা বলেন। সবসময় তেহরানের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

আলাপকালে তিনি পরমাণু চুক্তির প্রসঙ্গও তোলেন। তেহরানের সঙ্গে বিশ্বের ছয় পরাশক্তির করা পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে সরে যাওয়ারও নিন্দা জানান জিনপিং। শি জিনপিং বলেন, ইরানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে চীন কৌশলগত সম্পর্ক রক্ষা করে চলবে।

ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু কর্মসূচি বিষয়ক আন্তর্জাতিক চুক্তি ও আইন লঙ্ঘনের জন্য তিনি যুক্তরাষ্ট্রের নিন্দা করে হাসান রুহানি বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং এশিয়াসহ সারাবিশ্বের ওপর আধিপ্যত প্রতিষ্ঠা করতে চায়। হাসান রুহানি আরও বলেন, মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে ইরান ও চীনের প্রতিরোধ শুধু দুই দেশ নয় বরং সারা বিশ্বের স্বার্থ রক্ষা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়