শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ১২ জুন, ২০১৯, ০৭:৩২ সকাল
আপডেট : ১২ জুন, ২০১৯, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র এক যোগে কাজ করবে

কেএম নাহিদ: রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়কে নিয়ে মিয়ানমারের ওপর চাপ দিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এক সঙ্গে কাজ করবে। ওয়াশিংটনে দুই দেশের মধ্যকার সপ্তম অংশীদারিত্ব সংলাপে এ বিষয়ে একমত হয় দেশ দুটি। সময় টিভি ১২.০০

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য বাড়তি তহবিল সংগ্রহের লক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়কে সংগঠিত করার ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাওয়ার বিষয়েও একমত প্রকাশ করে যুক্তরাষ্ট্র।

সোমবার বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও রাজনীতিবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি ডেভিড হেইলের যৌথ সভাপতিত্বে দুই দেশের মধ্যে অংশীদারিত্ব সংলাপ অনুষ্ঠিত হয়। রোহিঙ্গা সংকট সমাধানের পাশাপাশি নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য সহায়ক পরিবেশ যে মিয়ানমারের জন্য জরুরি, তার উপর গুরুত্বারোপ করেছে দুই দেশ। সম্পাদনায়: কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়