শিরোনাম
◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে ◈ একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র: তথ্যমন্ত্রী ◈ এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করে: প্রধানমন্ত্রী ◈ ১২ বছরের শিশুদের যুদ্ধের ময়দানে নামানোর সিদ্ধান্ত ইরানের ◈ নর্দান আয়ারল্যান্ডকে হারি‌য়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলো ইতালি  ◈ আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার স্থল সেনা পাঠানোর কথা বল‌ছেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ এবার প্রবাসীদের জন্য যে কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া ◈ ইরান যুদ্ধের প্রভাবে এলএনজি সংকট, কয়লার ব্যবহার বাড়াচ্ছে এশিয়া!

প্রকাশিত : ১২ জুন, ২০১৯, ০৪:৩৪ সকাল
আপডেট : ১২ জুন, ২০১৯, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাভোকাডো ফল দেখিয়ে ব্যাংক ডাকাতি!

আন্তর্জাতিক ডেস্ক : অ্যাভোকাডো ফল দেখিয়ে কর্মচারীদের বোকা বানিয়ে দুটি ব্যাংকে ডাকাতি করেছেন ইসরায়েলের এক ব্যক্তি। দ্য টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, ওই ব্যক্তি অ্যাভোকাডোর ওপর কালো রং করে গ্রেনেডের মতো চেহারা বানান। দুই ব্যাংকে সেটির ভয় দেখিয়ে ৭ লাখ টাকার মতো সংগ্রহ করতে সক্ষম হন।

বেদুইন গ্রামের ৪৭ বছর বয়সী ওই ব্যক্তি শেষ পর্যন্ত রক্ষা পাননি। ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে পুলিশের জালে ধরা পড়েন।

অভিযুক্ত ব্যক্তি প্রথম পোস্টাল ব্যাংকের একটি শাখায় হানা দেন। ক্যাশিয়ারকে হুমকি দেন, তার হাতে টাকা তুলে না দিলে গ্রেনেডের বিস্ফোরণ ঘটাবেন। ওই ব্যাংক থেকে নিয়ে যান সাড়ে তিন লাখ টাকার মতো।

পাঁচ দিন পর ওই একই ব্যক্তি একই ব্যাংকের আরেকটি শাখায় হানা দেন। সেখানে একই কৌশলে ডাকাতি করে বেরিয়ে যান।

দুটি ঘটনার পর পুলিশ সিসি ক্যামেরার ভিডিও থেকে কিছু তথ্য জোগাড় করে। সেখানে তার মুখ কালো কাপড়ে ঢাকা দেখা যায়। চোখে ছিল চশমা।

এরপর পুলিশের বিশেষ বিভাগ ওই সময়ে ওই এলাকার লোকেশনে থাকা ফোনের তালিকা সংগ্রহ করে তার অবস্থান শনাক্ত করে। পুলিশ জানতে পারে, ডাকাতির অভিযোগে আগে একবার এই ব্যক্তি তিন বছরের জেল খেটেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়