শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১২ জুন, ২০১৯, ১১:১৩ দুপুর
আপডেট : ১২ জুন, ২০১৯, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিক্ষোভের মুখে সাংবাদিক ইভানকে মুক্তি দিলো রাশিয়া

সালেহ্ বিপ্লব : গত সপ্তাহে এক সহকর্মীর সাথে দেখা করতে যাচ্ছিলেন ইভান গোলুনভ। তিনি একজন ফ্রি ল্যান্স সাংবাদিক। অনুসন্ধানী প্রতিবেদনের জন্যে তার সুনাম আছে। সহকর্মীর কাছে যাওয়ার পথে পুলিশ তাকে থামায়।  তার ব্যাগ তল্লাশী করে ‘মেফিড্রোন’ নামের মাদকদ্রব্য গেছে বলে পুলিশ জানায়। তাকে বেশ মারপিট করা হয় গ্রেপ্তারের সময়। তার বাসাতেও নাকি মাদক মিলেছে, এই দাবিতে পুলিশ খুব আত্মবিশ্বাসী ছিলো। বিবিসি

ইভান যে পত্রিকাগুলোর জন্য কাজ করেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো লাটভিয়াভিত্তিক মেডুজা। তাকে মাদক মামলায় গ্রেপ্তারের পর ফুঁসে ওঠে রাশিয়ার সংবাদমাধ্যমগুলো। রাস্তায় নেমে তারা ইভানের মুক্তি দাবি করে রাশিয়ার সাংবাদিকরা, এ ধরনের প্রতিবাদ বা বিক্ষোভ সেখানে বিরল।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী ভ্লাদিমির কোলোকোলস্তেভ বলেন, ‘সব ধরনের পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গেছে, সাংবাদিক ইভান গোলুনভের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।  এই ঘটনার জন্য দুই পদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করতে আমি অনুরোধ জানাবো প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।’

এই দুই কর্মকর্তা হচ্ছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মস্কো পশ্চিম প্রশাসনিক জেলার প্রধান ও  মাদ্রক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান।

স্বরাষ্ট্র মন্ত্রী আরো জানান, কী করে সাংবাদিককে ফাঁসানো হলো, তা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

এদিকে মুক্তি পাওয়ার পর সহকর্মীদের ভিড় থেকে কেঁদে ফেলেন ইভান। আবারও অনুসন্ধানী প্রতিবেদনে নেমে পড়ার ঘোষণা দেন তিনি।

 

 

  • সর্বশেষ