শিরোনাম
◈ উপকূলে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে ইতালিকে আমন্ত্রণ স্পিকারের ◈ বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসায় উদ্যোগী সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ কোথায়, কীভাবে ও কেন অপ্রতীমকে হত্যা করা হলো, জানাল পুলিশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে কতজন ও কারা যাচ্ছেন ◈ জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান ◈ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, হত্যার ঘটনা স্বীকার করেছে তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আলোচনায় বসতে ইরানের তিন শর্ত, রিয়াদে হামলা ঠেকাল সৌদি ◈ অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ◈ ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে বিপদে ঢাকা, পানির স্তর নেমেছে ৯০ মিটারের নিচে ◈ শাহজালাল থার্ড টার্মিনাল চালুর আগে বড় জট: গ্রাউন্ড হ্যান্ডেলিং, আয় বণ্টন ও বিমানের অর্থ পরিশোধে জট

প্রকাশিত : ০১ জুন, ২০১৯, ০৯:৫২ সকাল
আপডেট : ০১ জুন, ২০১৯, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করপোরেশনের নির্ধারিত মূল্যে মাংস বিক্রি না করার ঘোষণা ব্যবসায়ীদের

আহমেদ শাহেদ : রাজধানীতে সিটি করপোরেশনের নির্ধারিত মূল্যে আর মাংস বিক্রি না করার ঘোষণা দিয়েছেন মাংস ব্যবসায়ীরা। এখন থেকে তাঁরা নিজেদের ঠিক করা মূল্যে মাংস বিক্রি করবেন বলে জানিয়েছেন। প্রথম আলো।
রাজধানীতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আজ শুক্রবার সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম।

সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব রবিউল আলম জানান, ২৬ রমজান আজ শনিবার থেকে সিটি করপোরেশনের নির্ধারিত বিক্রয়মূল্য মেনে আর মাংস বিক্রি করা সম্ভব হচ্ছে না। ডিএনসিসির অসহযোগিতার কারণেই নির্ধারিত দামে মাংস বিক্রি আর সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। তাঁর অভিযোগ, গাবতলী গরুর হাটে মাংস ব্যবসায়ীদের কাছ থেকে সরকার–নির্ধারিত খাজনা থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে। হাটের ইজারাদারকেও কোনো প্রকার জবাবদিহির আওতায় আনেনি ডিএনসিসির সম্পত্তি বিভাগ। ফলে ব্যবসায়ীদের প্রতিদিন লোকসান দিয়ে মাংস বিক্রি করতে হচ্ছে। তাই নির্ধারিত মূল্যে আর মাংস বিক্রি করা সম্ভব না বলে তিনি জানান।

এদিকে দুই সিটি করপোরেশনের মেয়র জানান, মাংস ব্যবসায়ীদের সাথে আলোচনা ও বাজার তদারক করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, রমজান মাস শুরুর আগের দিন ৬ মে পুরো নগরের জন্য মাংসের দাম নির্ধারণ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রতি কেজি দেশি গরুর মাংসের দাম ৫২৫, বিদেশি গরু ৫০০, মহিষ ৪৮০, খাসি ৭৫০, ভেড়া বা ছাগী ৬৫০ টাকা নির্ধারণ করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনও (ডিএনসিসি) একই দাম নির্ধারণ করে।

 

  • সর্বশেষ