শিরোনাম
◈ বোমা নয়, মানুষকে অর্থায়ন করুন: ইসরাইল-যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ ◈ নতুন শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ: প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর, তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা ◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা

প্রকাশিত : ০১ জুন, ২০১৯, ০২:৩০ রাত
আপডেট : ০১ জুন, ২০১৯, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে ক্ষমতাসীন দলের নেতৃত্বের লড়াইয়ে পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ

শেখ নাঈমা জাবীন : তেরেসা মের জায়গায় কনজারভেটিভ পার্টির শীর্ষ পদে বসার লড়াইয়ে নামলেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ। তিনিই প্রথম এশীয় যিনি এই লড়াইয়ে নামলেন। সম্ভবত ৭ জুন টোরি দলের শীর্ষ পদ থেকে সরে দাঁড়াবেন তেরেসা মে। জাভিদের আগে আটজন ওই পদে বসার ইচ্ছাপ্রকাশ করেছেন। টোরি দলের শীর্ষ পদে বসলে তিনিই হবেন প্রথম পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ। ইউরোপীয় সংসদের ফলের পরেই তিনি গণতন্ত্র ফেরানোর ডাক দিয়ে লড়াইয়ে নেমেছেন। বর্তমান

শীর্ষ পদের লড়াইয়ে থাকার কথা ঘোষণা করে সাজিদ লিখেছেন, আমাদের সবার আগে ব্রেক্সিট করতে হবে। তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন, এই কাজ এমনভাবে করতে হবে যাতে সমাজের সর্বস্তরের মানুষ এর সুবিধা পেতে পারে। তাঁর আহ্বান, আমাদের অর্থনীতি ও সমাজকে শক্তিশালী করতে হবে। প্রত্যেক স¤প্রদায়ের অভিযোগের উপসম করতে হবে। সাজিদ বলেছেন, দেশের হয়ে আমার সেরাটা দেওয়ার জন্যই আমি রাজনীতিতে প্রবেশ করেছি। কারণ এই দেশ আমার জন্য অনেক কিছু করেছে। সূত্রের খবর, তাঁর প্রচারের মূল কথাই হবে দেশকে ঐক্যবদ্ধ করে ব্রেক্সিট কার্যকর হোক। কিন্তু বিভন্ন স¤প্রদায়ের প্রভেদ মেটাতে হবে। সূত্রের খবর, নির্বাচনে চতুর্থবারের জন্য টোরি দলের জেতা কঠিন। তাই জেতার জন্য দলের মুখ বদল করাও দলের পক্ষে জরুরি হয়ে উঠেছে। ২০১০ সালে প্রথমবার সংসদে প্রবেশ করেন সাজিদ। প্রথমে জুনিয়র মন্ত্রী হিসেবে কর্মজীবন শুরু করে সাংস্কৃতিক মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী হয়ে গতবছর স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্ব পান তিনি। উইন্ডরাশ কেলেঙ্কারির ঘটনায় আম্বের রুড পদত্যাগ করায় সাজিদ ওই দায়িত্ব পান। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়