শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ১০:০৮ দুপুর
আপডেট : ৩১ মে, ২০১৯, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কন্যাদের নিয়ে ওমরাহ হজে আফ্রিদি

ডেস্ক রিপোর্ট  : মাহে রমজানের পবিত্রমাসে, নিজের কন্যাদের নিয়ে ওমরাহ হজ পালন করতে মক্কাশরীফে অবস্থান করছেন শহীদ আফ্রিদি।  রমজানের পবিত্র মাসে ওমরাহ পালন করতে গিয়ে টুইট বার্তায় আফ্রিদি বলেন, এই পবিত্র রমজান মাসে, মক্কা শরীফে উপস্থিত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা সত্যিই দারুণ ব্যাপার। যদি কেউ রমজান মাসে ওমরাহ পালনের সুযোগ পায় তাহেল সে যেন তা মিস না করে।

পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটে ৫২৪ ম্যাচ খেলে ৫৪১ উইকেট শিকার করেন আফ্রিদি। এছাড়া ব্যাট হাতে ১১ হাজার ১৯৬ রান সংগ্রহ করেন এই অলরাউন্ডার।

নিজের মেয়েদের নিয়ে সম্প্রতি পাকিস্তানের এই সাবকে কিংবদন্তি ক্রিকেটার বলেছেন, ‘গত কয়েক বছরে চার মেয়ের বাবা হওয়ার সৌভাগ্য হয়েছে আমার। সত্যি বলতে কী, একেক জনের জন্মের পর আমার ভাগ্যের চাকা আরও বেশি করে ঘুরেছে। বাবার কাছে মেয়েরা আশীর্বাদ। আমার কাছে ওরা সবাই আশীর্বাদের মতো।’

সূত্র- যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়