শিরোনাম
◈ পরমাণু যুদ্ধের ভয় কি হারিয়ে ফেলছে বিশ্ব? ◈ দুবাই মেরিনা-পাম জুমেইরাহয় সম্পদ: দুদকের তালিকায় ৭৩ বাংলাদেশি ◈ নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, তীব্র যানজট (ভিডিও) ◈ দেশের সব হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ◈ বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু ◈ বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা ১০৯, নতুন বিনিয়োগ ৩০০ কোটি ডলার এরপরও করনীতির অনিশ্চয়তায় শিপিং খাত ◈ তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প ◈ কলকাতায় ৮০০ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি রোগী-স্বজন; চিকিৎসার পর থাকার জায়গা কোথায়? ◈ ভারতের ভিসা নিয়ে দালালদের প্রতারণা থেকে সতর্ক করল হাইকমিশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: বিরোধীদলকে রিজভী

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৬:৪৪ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সানাই বলেন,‘দেশলাই’ শিরোনামের গানটি ‘ঈদের চারদিন পরই ইউটিউবে প্রকাশ হবে

আবু সুফিয়ান রতন : সোশ্যাল মিডিয়ার এক আলোচিত নাম সানাই। সারাদেশের মানুষ চেনে তাকে। সানাই বেশি আলোচনায় এসেছেন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে কিংবা লাইভে এসে। এদিকে তার অভিনীত ‘ময়নার ইতিকথা’ ও ‘সুপ্ত আগুন—দ্য হিডেন ফায়ার’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়। সিনেমা মুক্তি পেতে আরও কিছুদিন সময় লাগবে হয় তো। তবে তার আগেই নতুন গানের ভিডিও নিয়ে হাজির হতে যাচ্ছেন সানাই। ঈদের আমেজেই আসছে গানটি। ‘ফিগার আমার দেশলাই, সারাদেশে এমন পিস নাই, নেশারই রঙে নানান ঢঙে, নাচ না আমার সঙ্গে, রূপে আমার আগুন জ্বলে' এমনই কথার গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। গানটি গেয়েছেন সাবরিনা সাবা। `দেশলাই’ শিরোনামের আইটেম ঘরণার এই গানটির ভিডিওটি নির্মাণ করেছেন এ কে আজাদ। ঢাকাসহ আশপাশের বিভিন্ন মনোরম লোকেশনে এরই মধ্যে শুটিং শেষ হয়েছে। এখন এডিটিং চলছে। সানাই বলেন, ‘ঈদের চারদিন পরই ইউটিউবে প্রকাশ হবে গানটি। বেশ বড় বাজেটের আইটেম গান এটি। আশা করছি ঈদের বড় চমক হবে। ভিডিওতে আমার সঙ্গে চলচ্চিত্রের খলনায়ক ডনও আছেন। এ ছাড়া আরও ৩০ জন গানটির সঙ্গে নৃত্যে অংশ নিয়েছেন।’ এবারই প্রথম নয়। এর আগে তিনটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন সানাই। গানগুলো হলো- ‘প্রেমের নেশায়’, ‘বড় লোকের মেয়ে’ ও ‘অবাক তুমি’। এই বছরের শুরুতে পর্যায়ক্রমে ইউটিউবে প্রকাশিত হয়েছে গানের ভিডিওগুলো।

  • সর্বশেষ