শিরোনাম
◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৪:৩৪ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের প্রথম ম্যাচেই অনন্য রেকর্ড মরগানের

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের বিশ্বকাপ আসর মাঠে গড়ানোর প্রথম ওভারেই রেকর্ড গড়েন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। ব্যাট হাতে নেমেও রেকর্ডবুকে নিজের নাম উঠিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান। ইংল্যান্ডের অধিনায়ক মরগান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমেছেন তার ২২২ তম ওয়ানডে ম্যাচ । কিন্তু ইংল্যান্ডের হয়ে তার এটি দুইশতম ম্যাচ । আন্তর্জাতিক ক্রিকেট তার অভিষেক হয়েছিল আয়ারল্যান্ডের হয়ে স্কটল্যান্ডের বিপক্ষে । সেই ম্যাচে ৯৯ রান করে আউট হয়েছিলেন মরগান । আর ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে ওয়ানডে অভিষেকে ৯৯ রান করে আউট হবার রেকর্ড গড়েন ।

পরবর্তীতে নিজ জন্মভূমি ছেঁড়ে ইংল্যান্ডের হয়ে খেলা শুরু করেন মরগান । আর এখন তো অধিনায়ক হিসেবে ইংল্যান্ড দলের অবিচ্ছেদ্য অংশ তিনি । দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি গড়লেন ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ক্রিকেটে দুইশত ম্যাচ খেলার রেকর্ড । তার আগে এমন কৃতিত্ব আর কোন ইংলিশ ক্রিকেটার দেখাতে পারে নি ।

ইংলিশদের হয়ে ২০০ ম্যাচ খেলে মরগান ৪০.২১ গড়ে করেছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ ৬২৩৩ রান। ক্যারিয়ারে দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১১ সেঞ্চুরির মালিকও তিনি। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্ব্বোচ্চ ১৯৭ ম্যাচ খেলেন বর্তমানে তাদের ফিল্ডিং কোচ পল কলিংউড । আর তৃতীয় অবস্থানে আছেন ১৯৪ ম্যাচ খেলা পেস বোলার জেমস অ্যান্ডারসন ।
এই নিয়ে টানা দুইটি বিশ্বকাপে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিচ্ছেন মরগান । আইরিশ খেলোয়াড় হিসেবে এমন কৃতিত্ব ইংল্যান্ডের হয়ে আর কেউ দেখাতে পারেনি ।

  • সর্বশেষ