শিরোনাম
◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ ◈ যে কারণে অস্ট্রেলিয়ায় গিয়ে হোটেলের বাসন মাজতে হলো হ‌কি খেলোয়াড়দের ◈ আজ বাংলামোটরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি ◈ রমজানে মেট্রোরেল চলবে নতুন সময়সূচিতে, ট্রেনে ইফতার করা নিয়ে যা বললো কর্তৃপক্ষ ◈ শেখ বশিরউদ্দীনকে বিমানের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিলো সরকার

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০২:২১ রাত
আপডেট : ৩১ মে, ২০১৯, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসির সহায়তা কামনা বাংলাদেশের

আবুল বাশার নূরু : মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা সংকট সমাধানে ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর সহায়তা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লংঘনের ন্যায়বিচার নিশ্চিতেরও আহবান জানান তিনি।

বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দা কনফারেন্স প্যালেসে ওআইসি’র ১৪তম শীর্ষ সম্মেলন উপলক্ষে ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের প্রস্তুতি সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বদানকালে এ আহবান জানান তিনি। খবর বাসস

রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় গাম্বিয়ার নেয়া উদ্যোগের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের বিরুদ্ধে আর্ন্তজাতিক আদালতে বিচার চাওয়া হবে। মন্ত্রিপর্যায়ের বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে একটি ইশতেহারের খসড়া চ‚ড়ান্ত করতে সম্মত হয়। এই ইশতেহারে রোহিঙ্গাসহ অন্যান্য ইস্যুও উল্লেখ থাকবে। গত ২৭ মে পদস্থ কর্মকর্তাদের সভায় খসড়াটি চ‚ড়ান্ত করা হয়। এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাষ্ট্রদ‚ত এ এফ এম গাওসুল আজম সরকার।
পররাষ্ট্রমন্ত্রী ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সংহতি ও ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মুসলিম দেশগুলোকে নিজেদের মধ্যকার সমস্যা ওআইসির মাধ্যমে সমাধান করতে হবে। তিনি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় একসঙ্গে কাজ করতে ওলামাদের নিয়ে একটি নতুন প্লাটফর্ম গঠনের প্রস্তাব দেন।

পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিতে মন্ত্রিপর্যায়ের এডহক কমিটির বৈঠকেও যোগ দেন। এছাড়া তিনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই এবং মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এ সকল বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্রমন্ত্রীরা।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়