শিরোনাম
◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী ◈ ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ইরানে হামলার আশঙ্কা: নিজ নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র ◈ ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মনির হায়দার নিউইয়র্কে মবের শিকার ভাইরাল ভিডিওটি ভুয়া ◈ নরসিংদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেপ্তার ◈ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান  ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর গ্রেফতারের দাবি সঠিক নয় ◈ ১২ লাখ কৃষকের দেড় হাজার কোটি টাকার কৃষিঋণ মাফ করলো সরকার

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ১১:৩৯ দুপুর
আপডেট : ৩০ মে, ২০১৯, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মির্জাগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

মো. সোহাগ হোসেন মির্জাগঞ্জ(পটুয়াখালী): পটুয়াখালীর মির্জাগঞ্জে ফাহিমা বেগম (২৬) নামে এক গৃহবধূ পারিবারিক কলহের জের ধরে বিষপানে আত্মহত্যা করেছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের ভয়াং গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাহিমা উপজেলার ওই গ্রামের মো.আবুল কালামের স্ত্রী।

জানাযায়, ওই দিন ইফতারি খাওয়া নিয়ে ফাহিমা ও তার জাঁ আলমতাজ বেগম এর মধ্যে মনোমালিন্য হয়। এতে স্বামী আবুল কালাম ফাহিমা বেগমকে বকাঝকা করেন। এ ঘটনায় স্ত্রী ফাহিমা বেগম অভিমান করে সবার অগোচরে বিষ পান করেন। পরে ফাহিমা বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়া সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা : মুসবা তিন্নি

  • সর্বশেষ
  • জনপ্রিয়