শিরোনাম
◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর ◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান ◈ যানজট থেকে ড্রোন—বিমানবন্দরের নিরাপত্তায় একগুচ্ছ নতুন সিদ্ধান্ত

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৮:৩৮ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের নদীগুলো বিশ্বের সর্বোচ্চ মাত্রায় এন্টিবায়োটিক দূষণের শিকার

ডেইলি স্টার বাংলা: বিশ্বের যেসব দেশের নদীতে সর্বোচ্চ মাত্রার এন্টিবায়োটিকের উপস্থিতি রয়েছে, তার মধ্যে নদীমাতৃক বাংলাদেশ অন্যতম। এক গবেষণায় উঠে এসেছে যে, কেনিয়া, ঘানা, পাকিস্তান ও নাইজেরিয়ার মতো বাংলাদেশের নদীগুলোও মারাত্মকভাবে এন্টিবায়োটিক দূষণের শিকার।

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির এক সম্মেলনে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের একটি স্থানে বহুল ব্যবহৃত এন্টিবায়োটিক মেট্রোনিডাজলের পরিমাণ স্বাভাবিকের চেয়েও ৩০০ গুণ বেশি পাওয়া গেছে।

বিজ্ঞানীরা বলছেন, বিশ্বব্যাপী নদীগুলো যে হারে এন্টিবায়োটিক দূষণের শিকার হয়েছে, তাতে পরিবেশগত ঝুঁকির মাত্রাও বেড়ে দাঁড়িয়েছে ৩০০ গুণ।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিশ্বের ৭২টি দেশের নদী থেকে ৭১১টি নমুনা সংগ্রহের পর তা পরীক্ষা করে এর দুই তৃতীয়াংশের মধ্যেই এক বা ততোধিক পরিচিত এন্টিবায়োটিক খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।

কয়েক ডজন স্থানে মানুষ ও গবাদিপশুর ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত হয়, এমন ওষুধের মাত্রা পরীক্ষা করে স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় থাকার কথা জানানো হয়েছে। তবে এর জন্য বিশ্বের শতাধিক জৈবপ্রযুক্তি ও ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর জোট ‘এএমআর ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স’ কে দায়ী করা হয়েছে।

নিউইয়র্ক এনভায়রনমেন্টাল সাসটেইনিবিলিটি ইনস্টিটিউটের বিজ্ঞানী অ্যালিস্টেয়ার বোক্সাল বলেছেন, গবেষণায় প্রাপ্ত ফলাফলের দিকে তাকালে বিশ্বের এন্টিবায়োটিক দূষিত নদীগুলোর করুণ দৃশ্য চোখে ধরা পড়ে, যা খুবই উদ্বেগজনক।’

ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে দিয়ে বলেছে যে, রোগ প্রতিরোধে সঠিকভাবে কার্যকর এমন এন্টিবায়োটিকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ফলে সংস্থাটি নতুন প্রজন্মের ওষুধ আবিষ্কারের ওপর জোর দিতে সরকার ও প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছে।
সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়