শিরোনাম
◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৬:৫৯ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাগুন হত্যার সপ্তাহ পেরিয়ে গেলেও রহস্য উম্মেচন না হওয়ায় সাংবাদিকদের ক্ষোভ

তপু সরকার হারুন, শেরপুর : শেরপুরের তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুন হত্যার ৮ দিন পেরিয়ে গেলেও কোন রহস্য উন্মোচন হয়নি। তাই ২৯ মে বুধবার সকালে নালিতাবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করে ক্ষোভ প্রকাশ করে।

প্রেসক্লাব সভাপতি এম এ হাকাম হীরার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোগেন চন্দ্র রায় সহ-সভাপতি লাল মোহাম্মদ শাহজাহান, টিআইবির আঞ্চলিক ব্যাবস্থাপক আতিকুর রহমান, বৈশাখী টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি নালিতাবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটু , সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, আব্দুল মান্নান, মঞ্জুরুল আহসান প্রমুখ বক্তব্য রাখেন।
গত ২১মে মঙ্গলবার শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জ্যোষ্ঠ সাংবাদিক কাকন রেজার জ্যোষ্ঠ ছেলে এবং অনলাইন নিউজ পোর্টাল প্রিয় ডটকমের ইংরেজি সেকশনের সাবেক সহ-সম্পাদক ইহসান ইবনে রেজা ফাগুন রাতে ঢাকা থেকে ট্রেনে করে একটি ল্যাপটপসহ জামালপুরে ফিরছিলেন।

কিন্তু ময়মনসিংহের পর থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরে ওই দিন রাতেই জামালপুর জেলার নান্দিনার রানাগাছা এলাকায় রেললাইনের পাশে তার লাশ পাওয়া যায়। সম্পাদনা: মুসবা তিন্নি

  • সর্বশেষ